ইউক্রেনে আরও ভারি অস্ত্র পাঠাতে চায় ন্যাটো

আপডেট : ১৫ জুন ২০২২, ১২:১৬ পিএম

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, পূর্ব ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অগ্রযাত্রার মোকাবেলার জন্য পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে আরও ভারি অস্ত্র পাঠাতে হবে।

একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আগে মঙ্গলবার (১৫ জুন) ন্যাটো জোটের মিত্র সাত শীর্ষ নেতার বৈঠকের পরে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ‘হ্যাঁ, ইউক্রেনের জন্য আরও ভারি অস্ত্র পাঠাতে হবে।’

স্টলটেনবার্গ বলেন, ন্যাটো ইতোমধ্যেই সরবরাহের ‘পদক্ষেপ বাড়িয়েছে’ এবং কর্মকর্তারা বুধবার ব্রাসেলস এ ভারি অস্ত্রসহ আরও সহায়তা সমন্বয় করতে বৈঠক করবেন।

তিনি বলেন, এতে ইউক্রেন নৃশংস রুশ আক্রমনের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হবে।

আরও পড়ুন: বিদেশ সফরে পুতিনের মলমূত্র নিয়ে আসা হয় মস্কোতে

ইউক্রেন বারবার পশ্চিমের কাছে ভারি অস্ত্র সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে, অস্ত্র সরবরাহে ব্যর্থতার জন্য কিয়েভ কিছু ইউরোপিয়ান নেতার সমালোচনা করে বলেছে, মস্কোর বাহিনীকে হটাতে তাদের অস্ত্রের প্রয়োজন।


একাত্তর/আরএ

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পরবর্তী মহাসচিব হিসেবে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্খ রুত্তের মনোনয়ন নিশ্চিত হয়ে গেলো। ন্যাটোর নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থেকেও রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস...
পূর্ব ইউক্রেনের শহর দিনিপ্রোর আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন আহত হয়েছে। বিবিসির বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় দিনিপ্রোতে ক্ষেপণাস্ত্র হামলায় একটি বড় আবাসিক ভবনের উপরের...
ইউক্রেনে রাশিয়ান এক যুদ্ধ সাংবাদিক হত্যায় ফৌজদারি তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রাশিয়ার তদন্ত সংস্থা। প্রথম থেকেই রাশিয়া এই হত্যাকাণ্ডে ইউক্রেনের ক্লাস্টার বোমা ব্যাবহারকে দায়ী করে...
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ-তে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।নিহতদের মধ্যে একটি আবাসিক ভবন থেকে চারজনের মরদেহ...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর