তীব্র তাপদাহে গলে জল আব্রাহাম লিঙ্কনের ভাস্কর্য

আপডেট : ২৬ জুন ২০২৪, ১০:০৩ পিএম

পুরো উত্তর আমেরিকা মহাদেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপদাহের এই তাণ্ডবে নাজেহাল মার্কিন যুক্তরাষ্ট্রও। আর তাতেই হলো কেলেঙ্কারি। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি ছয় ফুটের মোমের ভাস্কর্য গলতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে ভাইরাল সেই ছবি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর ফলেই ভাস্কর্যটি গলতে শুরু করেছে। 

বিবিসি বলছে, সূর্যের প্রখর তাপে সবার আগে ভাস্কর্যটির মাথা আত্মসমর্পণ করেছে, অর্থাৎ ভাস্কর্যটির মাথা পেছনের দিকে হেলে পড়েছে। গলে গেছে পায়ের অংশও। এখন শুধুমাত্র অক্ষত রয়েছে দেহের অংশটি।

অলাভজনক সংস্থা কালচারালডিসির অর্থায়নে মোমের এ ভাস্কর্যটি বানিয়েছেন ভার্জিনিয়াভিত্তিক শিল্পী স্যান্ডি উইলিয়ামস। 

মূলত মার্কিন গৃহযুদ্ধের সময়কাল এবং এর পরের ঘটনা প্রবাহের ওপর গুরুত্ব দিয়েই ভাস্কর্যটি বানানো হয়েছে।

কর্তৃপক্ষ এরইমধ্যে ভাস্কর্য মেরামতের কাজে হাতে দিয়েছে। তবে সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ করছেন উপহাস, কেউ করছেন দুঃখ প্রকাশ।  

কর্তৃপক্ষ জানিয়েছে, এবার একটি রেপ্লিকা ভাস্কর্য স্থাপন করা হবে, যা ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রদর্শনীর জন্য গ্যারিসন প্রাথমিক বিদ্যালয়ের মাঠেই থাকবে।

এই গ্যারিসন মাঠটি আগে ক্যাম্প বার্কার হিসেবে পরিচিত ছিলো। গৃহযুদ্ধের সময় এখানেই আশ্রয় নিতেন ক্রীতদাস, মুক্ত আফ্রিকান ও আমেরিকানরা। 

প্রথম থেকেই এটিকে গাছের ছায়ায় রাখা হয়েছিলো যাতে গ্রীষ্মের মাসগুলোতে মোম গলে কোনো ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু তাপদাহের তাণ্ডবে শেষ পর্যন্ত রেহাই পেলেন না লিঙ্কনও। 

আব্রাহাম লিঙ্কন

আব্রাহাম লিঙ্কনের জন্ম ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারি। তিনি একাধারে আইনজীবী, রাজনীতিবিদ এবং প্রেসিডেন্ট ছিলেন। ১৮৬১ থেকে তার হত্যাকাণ্ডের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত, ফেডারেল সরকারের ক্ষমতা সম্প্রসারণ এবং মার্কিন অর্থনীতির আধুনিকীকরণে ভূমিকা রেখেছিলেন আব্রাহাম লিঙ্কন। ১৮৬৫ সালের ১৫ এপ্রিল তিনি মারা যান। 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর