আবারও গ্রেপ্তার কেজরি, তিন দিনের রিমান্ডে

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৯:৪০ পিএম

সহসা মুক্তি পাচ্ছেন না দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় তাঁকে আদালত চত্বর থেকে তাঁকে গ্রেপ্তারে পরই তিন দিনের হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। একই মামলায় এর আগে ইডি কাছে গ্রেপ্তার হয়েছিলেন আম আদমি পার্টির আহ্বায়ক কেজরিওয়াল।

মঙ্গলবার দিল্লি হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন নাকচ করার পরেই জেলে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের একটি দল। এ সময় তার বক্তব্য নথিভুক্ত করা হয়। পরের দিন বুধবার তাঁকে আদালতে হাজির করা হলে পাঁচ দিনের রিমান্ড চায় সিবিআই। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।   

দিল্লির ট্রায়াল কোর্টে কেজরিওয়ালকে হাজির করে তিহার জেল কর্তৃপক্ষ। এরপর দু’পক্ষই নিজেদের বক্তব্য রাখেন আদালতের বিশেষ বিচারক অমিতাভ রাওয়াতের সামনে। সেখানেই সিবিআই কেজরিকে নিজেদের হেফাজতে নেয়ার আবেদন করে। তিন দিনের হেফাজত মঞ্জুর করেন বিচারক।

কেজরিওয়াল দাবি করেন, তাকে কোনো নোটিশ ছাড়াই জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি, সিবিআইয়ের আবেদনের বিরোধিতা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরিওয়াকে গ্রেপ্তারের পর আদালতের একটি কক্ষে তাকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে অবহিত করেন তদন্ত সংস্থা সিবিআই।

দিল্লি সরকারের মদ নীতি কেলেঙ্কারি মামলায়, ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত মার্চে দিল্লির মুখমন্ত্রীকে গ্রেপ্তার করেছিলো। তারপর থেকে কারাগারে আছেন তিনি। ২০ জুন দিল্লির এক নিম্ন আদালত মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যায় ইডি।

মঙ্গলবার রাউস এভিনিউ কোর্টের জামিনের উপর স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। দিল্লির হাইকোর্টের নির্দেশের পরেই কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তৎপর হয় সিবিআই। তারপরেই বুধবার সকালে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করলো সিবিআই।

আদালত চত্বর থেকে গ্রেপ্তার হবার পর কেজরিওয়াল সুপ্রিমকোর্ট থেকে জামিনের আবেদন প্রত্যাহার করার আবেদন জানান। সুপ্রিমকোর্ট আগের আবেদন প্রত্যাহার করে তাকে নতুন করে আবেদন করার অনুমতি দেয়। কেজরিওয়ালের আইনজীবীরা জানান, হাইকোটের আদেশ বাতিলে জোরালো আপিল করা হবে।

 

এআর
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে সরব থাকা কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয়...
ভারতের রজধানী দিল্লির হৃদপিণ্ড কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার নির্ধারিত মিছিল শুরুর মাত্র কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির...
শুক্রবার বিকেলে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। সিজেপির পক্ষ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর