'বৈধ কাগজপত্র নেই জয়যাত্রা টিভি'র'

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১০:৩৬ এএম

গুলশানের বাসায় অভিযানের পর আটক সদ্য বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন আইপি টিভি জয়যাত্রার অফিসে অভিযান চালায় র‍্যাব। এসময় র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে জয়যাত্রা টিভির সম্প্রচার চালানোর জন্য কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। 

শুক্রবার (৩০ জুলাই) ভোররাত চারটার দিকে অভিযান শেষে সংবাদ মাধ্যমের কাছে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ একথা জানান। 

তিনি বলেন, জয়যাত্রা টেলিভিশনের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। যদিও সম্প্রচার চ্যানেল হিসেবে যা যা থাকা দরকার, তার সবকিছুই রয়েছে। তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তদন্ত করে যদি বৈধ কাগজপত্র না পাওয়া যায় তাহলে চ্যানেলটি বন্ধ করে দেয়া হবে।

তিনি আরও জানান, চ্যানেলটিতে কর্মী নিয়োগে বাণিজ্যের অভিযোগটিও তদন্ত করা হচ্ছে। এছাড়া বিটিআরসি কিংবা তথ্য মন্ত্রণালয় থেকে টেলিভিশনটির নামে আলাদা মামলা হবার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: অবশেষে উৎপাদনের অনুমতি পেলো 'অক্সিজেট'

দেশে ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠান এফবিসিআই-এর পরিচালক হেলেনা জাহাঙ্গীর সম্প্রতি সমালোনায় আসেন 'আওয়ামী চাকুরীজীবী লীগ' এর সভাপতি পরিচয় দিয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালনার আহ্ববান জানানোর মাধ্যমে। 

ভুঁইফোড় এই সংগঠনে সংযুক্তির কারণে ২৫ জুলাই তাকে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়। 

এরপর বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে গুলশান-২ নম্বরের ৩৬ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ির পঞ্চম তলার ৫/বি ফ্ল্যাট থেকে হেলেনাকে গ্রেফতার করে র‍্যাব। এসময় হেলেনার বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ওয়াকিটকি সেট, বিদেশি মুদ্রা, জুয়া খেলার সরঞ্জাম ও হরিণের চামড়া জব্দ করা হয়। 

জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা গত ১৭ জানুয়ারি উপ-কমিটির সদস্য হয়েছিলেন। তার আগে ২০২০ সালের ডিসেম্বরের দিকে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন। হেলেনা নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দিয়ে থাকেন। 


একাত্তর/আরএইচ

দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আবারও শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট’।
স্মার্ট ও সমন্বিত ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় এ সেবার মাধ্যমে...
নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের বিজয়রথ অব্যাহত। বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বতন্ত্র চলচ্চিত্র সমালোচকদের সম্মানজনক...
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর আশপাশের এলাকায় শিক্ষার্থী ও জনতার ওপর হামলা, হত্যা ও নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম...
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় দুটি বাসের চাকার পিষ্ট হয়ে এক নারী শিক্ষক নিহত হয়েছেন।  বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
গত ছয় মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নেমে এসেছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে সব অংশীজনের মতামত নিয়েই সাইবার সুরক্ষা আইন সংশোধনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর