রকেটের আগুনে উত্তর ইসরাইলের ১০ স্থানে দাবানল

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৭:৩০ পিএম

লেবাননের প্রতিরোধ যোদ্ধা বাহিনী হিজবুল্লাহর রকেট বন্যায় ইসরাইলের কমপক্ষে তিনটি স্থানে বড় ধরনের দাবানল দেখা দিয়েছে। টাইমস অব ইসরাইল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, হিজবুল্লাহর ব্যাপক রকেট ও ড্রোন হামলার পর উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে।

রকেট হামলার পর সকালের দিকে গ্যালিলি ও গোলান মালভূমির কমপক্ষে দশটি স্থানে ছড়িয়ে পরা দাবানল নিয়ন্ত্রণে লড়াই করে যাচ্ছেন ইসরাইলের ফায়ার সার্ভিসের কর্মীরা। দাবানলের কারণে, গোলান মালভূমির একটি মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েছে বাসিন্দারা। 

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ লেবানন থেকে উত্তর ইসরাইলে প্রায় ২০০টি রকেট এবং ২০টি ড্রোন ছুড়েছে। কিছু রকেট এবং ড্রোনকে বিমান প্রতিরক্ষা এবং ফাইটার জেট দ্বারা গুলি করে ধ্বংস করা হয়েছে। এর হামলার প্রতিশোধে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা করা হয়েছে। 

হিজবুল্লাহ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করায় ইসরাইলের দখল করা গোলান মালভূমিতে সামরিক লক্ষ্যবস্তুতে এসব রকেট ছোড়া হয়েছে। গোলান ডিভিশন হেডকোয়ার্টারের নাফাহ ব্যারাক এবং আকাশ ও মিসাইল প্রতিরক্ষার হেডকোয়ার্টারের কেইলা ব্যারাকে হামলা চালিয়েছে যোদ্ধারা।

লেবাননের দক্ষিণাঞ্চলের হোশ এলাকায় ইসরাইলের হামলায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার মুহাম্মদ নিমাহ নাসের নিহত হন। তিনি ‘হজ আবু নামেহ’ নামেও পরিচিত ছিলেন। ইসরায়েল-লেবানন সীমান্তে প্রায় ৯ মাসের মধ্যে সবশেষ হিজবুল্লাহর এই জ্যেষ্ঠ কমান্ডার নিহত হলেন।

এআরএস
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর