বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে ভারত: জয়শঙ্কর

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৭:৪৮ পিএম

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কাজ করে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, এটা স্বীকার করে নিতে হবে। কিন্তু সরকারে যে থাকে, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে। 

শুক্রবার দিল্লিতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেয়ার সময় তিনি এসব কথা জানান। এ সময় তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কে নিয়ে আলোচনা করেন। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব রাজীব সিক্রির লেখা ‘স্ট্র্যাটেজিক কনানড্রামস: রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে নয়াদিল্লিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (ভিআইএফ)।

অনুষ্ঠানে বাংলাদেশ ইস্যুতে কথা বলার সময় জয়শঙ্কর বলেন, আমাদের এটা স্বীকার করতে হবে যে, বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তন অনেক সময় অপ্রত্যাশিতভাবে হয়ে থাকে। স্পষ্টতই এখানে অবশ্যই আমাদের পারস্পরিক স্বার্থের ব্যাপারটা দেখতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ক্ষমতার পালাবদল সব ওলটপালট করে দিতে পারে। কিন্তু ভারতকে একটি ক্ষেত্র খুঁজে বের করতে হবে, যেখানে দুই দেশেরই স্বার্থ জড়িত। প্রতিবেশীরা সর্বদা একটি ধাঁধা... আমাকে বলুন তো, এমন কোন দেশ আছে যেখানে প্রতিবেশীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা নেই?

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দু’দেশের সম্পর্ক নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে গেছে। যখন যে সরকার থাকবে, তার সঙ্গেই আমরা কাজ করব, সেটাই স্বাভাবিক। তবে আমাদের এটাও স্বীকার করতে হবে যে, রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে এবং সেটা অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে। এখানে আমাদের অবশ্যই পারস্পরিক স্বার্থের বিষয়টা দেখতে হবে।

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। শেখ হাসিনা এখনো তিনি ভারতেই রয়েছেন, যদিও তাকে ফিরিয়ে দেয়ার দাবি উঠেছে বাংলাদেশ। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শপথ নেওয়ার পরপরই অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দুজনের ফোনালাপ হয়। এ সময় ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।

একাত্তর/এসি
শোকের উপলক্ষ্য অনুযায়ী কালো পোশাক পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন; তাদের...
সন্ত্রাসবাদ এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক নিয়ে ভারতের কঠোর অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেন, কোনো দেশ যদি ভারতে সন্ত্রাসবাদ ছড়ানো অব্যাহত রাখে, তবে সেই দেশ...
শেখ হাসিনার রাজনৈতিক জীবন এক নাটকীয় উপাখ্যানের চেয়ে কম নয়, যেখানে জড়িয়ে আছে ট্র্যাজেডি, নির্বাসন এবং ক্ষমতা- যা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত।
ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চান বলে ব্রিটিশ গণমাধ্যম- বিবিসিকে জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি আরও বলেছেন, এই পদ তিনি চাননি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর