খরচ কমাতে তিন মন্ত্রণালয়ে নির্দেশনা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম

সরকারের ব্যয় কমানোর নীতি বাস্তবায়নের লক্ষ্যে বেশকিছু নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার সংক্রান্ত এক অফিস আদেশের কথা বলা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যেসব নির্দেশনা দিয়েছেন-

  • অফিসে সভার সময় খাবারের ব্যাপারে কৃচ্ছ্রসাধন করতে হবে।
  • ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বাহনের সংখ্যা সীমিত করতে হবে। প্রয়োজনে কার পুলিং করতে হবে।
  • উপদেষ্টার সফরের ক্ষেত্রে যাবতীয় আতিশয্য পরিহার করতে হবে।
  • এর আগে ব্যয় সংকোচন পরিকল্পনা দাখিল করার যে নির্দেশনা দেয়া হয়েছে, তা দ্রুততার সঙ্গে কার্যকর করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নির্দেশনা উপদেষ্টার আওতাধীন তিনটি মন্ত্রণালয় ও পাঁচটি বিভাগ এবং তাদের অধীনস্থ সকল দপ্তর, সংস্থা বা কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

কেএসএইচ
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় কঠোর আইন মেনে চলার বিশেষ নির্দেশনা প্রদান করেছে...
সরকারের ব্যয় সংকোচন উদ্যোগের অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের মোটরযান (গাড়ি) রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস শুরুর প্রথম ৪০ মিনিট আবশ্যিকভাবে নিজ কক্ষে অবস্থান করার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (২৯ মার্চ) মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই...
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ট্রাভেল এজেন্সি এবং আকাশপথের যাত্রীদের জন্য জরুরি একগুচ্ছ নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বন্দরনগরী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা দুটি ঝটিকা অভিযান চালিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) প্রায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর