নারী নির্যাতন রুখতে ‘অপরাজিতা বিল’ আনছে পশ্চিমবঙ্গ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম

নারী নির্যাতন রুখতে পশ্চিমবঙ্গে নতুন বিল পেশ করতে যাচ্ছে রাজ্যটির সরকার। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে নতুন আইন তৈরির উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

মঙ্গলবার বিধান সভায় ‘অপরাজিতা নারী ও শিশু বিল (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল ২০২৪) পেশ করতে যাচ্ছে তৃণমূল সরকার।

প্রশাসনের সূত্র জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত যে আইন রয়েছে বাংলার ক্ষেত্রে তার কিছু সংশোধন আনা হচ্ছে। নারী ও শিশুদের নিরাপত্তা ও চটজলদি বিচারের জন্য শুধুমাত্র বাংলার ক্ষেত্রে কয়েকটি ধারা/বিধি যোগ করা হচ্ছে। 

জামিন অযোগ্য ধারায় যেগুলো যুক্ত হতে পারে তা হলো-

  • ধর্ষণে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা অথবা মৃত্যুদণ্ড।
  • গণধর্ষণের ক্ষেত্রে জরিমানা ও আমৃত্যু কারাদণ্ড বা মৃত্যুদণ্ড।
  • ধর্ষণের অভিযোগের পাশাপাশি ধর্ষণকারীর দ্বারা আঘাতের কারণে মৃত্যু হলে অভিযুক্তের মৃত্যুদণ্ড ও জরিমানা।
  • কোমায় চলে গেলে মৃত্যুদণ্ড ও জরিমানা।

সূত্রটি জানায়, নতুন বিলে নারী, শিশুদের সুরক্ষায় তৈরি হবে ‘অপরাজিতা টাস্ক ফোর্স’। জেলায় জেলায় এই টাস্ক ফোর্স কাজ করবে। এর নেতৃত্বে থাকবেন ডিএসপি পদমর্যাদার কর্মকর্তারা। নারী কর্মকর্তাদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নির্যাতনের শিকার ব্যক্তির পরিচয় প্রকাশ করলে তিন থেকে পাঁচ বছরের জেল ও জরিমানার বিধান থাকবে নতুন বিলে। তবে এই মামলা জামিনযোগ্য। 

বিধান সভায় উঠতে যাওয়া এই বিল নিয়ে বিজেপির পরিষদীয় দলেরও আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে। ‘অপরাজিতা’ বিলটি বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পর, সেটি আইনে পরিণত করতে রাজ্যপালের কাছে পাঠানো হবে বলে জানা গেছে।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের জনপ্রতিনিধি ও নেতাদের সংযত থাকার নির্দেশ দেওয়ার পর চিকিৎসক ও নারীদের নিয়ে বাজে মন্তব্য করেছেন দলটির কয়েকজন। ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। 

রোববার সোনারপুর দক্ষিণের তারকা বিধায়ক লাভলি মৈত্র দলের কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, ডাক্তাররা কী মানুষ! তারা কসাইয়ে পরিণত হচ্ছেন। 

ওই দিন অশোকনগর পৌরসভার প্রাক্তন কাউন্সিলার অতীশ সরকার বলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তৈরি করে ব্যক্তি আক্রমণ করবে, তাদের পরিবারের নারীদের ছবি বিকৃত করে দরজার সামনে ঝুলিয়ে দেওয়া হবে। যা খোলা যাবেনা। 

একই দিন কোন্নগর শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধর্নামঞ্চে যোগ দেন বিধায়ক কাঞ্চন মল্লিক। সেখানে ধর্ষকদের ফাঁসি দাবি করার পরক্ষণেই আন্দোলনকারী চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, অনেক সরকারি কর্মচারী কর্মবিরতিতে রয়েছেন। তারা সরকারের থেকে বেতন নিচ্ছেন তো নাকি? বোনাস নেবেন তো, না সেটা প্রত্যাহার করবেন?

এই তিন মন্তব্যে নিন্দার ঝড় ওঠে পশ্চিমবঙ্গ জুড়ে। সোশ্যাল থেকে টিভি নিউজের টকশো প্রতিবাদে মুখর হলে সোমবার রাতে দলের কর্মীদের মন্তব্য করা নিয়ে কড়া সিদ্ধান্ত নেন মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক গণরোষ কমাতে পার্টির নেতা-কর্মীদের বিনয়ী হওয়ার বার্তা দিয়েছেন। 

পিসি মমতার সংযত হওয়া আর ভাতিজা অভিষেকের বিনয়ী হওয়ার নির্দেশে বিভ্রান্ত বিরক্ত তৃণমূলের একাংশ। যা নিয়ে টিপ্পনী-ট্রল চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

এর আগে ২৮ আগস্ট মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিতীতে ধর্ষণ রুখতে কঠোর আইনের পক্ষ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা। তিনি বলেছিলেন, ধর্ষকের একমাত্র শাস্তি ফাঁসি। আর কিছু নয়।

সেই মঞ্চ থেকেই তিনি জানিয়েছিলেন, রাজ্য বিধানসভায় ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে বিল নিয়ে আসবে রাজ্য। 

আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন, সংসদে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রাইভেট মেম্বার বিল আনবেন।

একাত্তর/এসি
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
আইপিএস কর্মকর্তা বুশরা বানোর একটি অনুপ্রেরণামূলক ভিডিও এবং তাঁর ধর্মীয় সম্ভাষণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি ও আমলাতন্ত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর