চীনে আঘাত হানলো সুপার টাইফুন ‘ইয়াগি’, দক্ষিণ উপকূলে তাণ্ডব শুরু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম

চীনের হাইনান প্রদেশে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ইয়াগি’। গেলো এক দশকের মধ্যে দেশটির দক্ষিণ উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি। 

চীনের আবহাওয়া বিভাগ বলছে, আটলান্টিক হারিকেন বেরিলের পরে ইয়াগি এ বছরের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়। 

কাতারভিত্তিক সংবামাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার দেশটির দক্ষিণ উপকূলে ঝড়টি আছড়ে পড়ার আগে, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় ওই অঞ্চল থেকে প্রায় চার লাখ লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ইয়াগির তাণ্ডবে ফিলিপাইনের লুজোন দ্বীপে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

ফিলিপাইনের ওপর দিয়ে বয়ে যাওয়ার পর দ্বিগুণেরও বেশি শক্তি সঞ্চয় করেছে ইয়াগি। সুপার টাইফুনটির কেন্দ্রে বাতাসের গাতিবেগ ঘণ্টায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল)।

এদিকে দ্বিতীয় দিনের মতো বন্ধ রাখা হয়েছে হাইনানের সব শিক্ষাপ্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে অসংখ্য ফ্লাইট। বন্ধ রয়েছে ট্রেন ও নৌ চলাচল। এছাড়াও হংকং স্টক এক্সচেঞ্জের লেনদেন স্থগিত করা হয়েছে।  

কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে চিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সিনহুয়া’ জানিয়েছে, টাইফুনটি শুক্রবার জনপ্রিয় অবকাশ কেন্দ্র হাইনানের উপকূলীয় এলাকার স্থলভাগে আছড়ে পড়ার পর, পার্শ্ববর্তী গুয়াংডং প্রদেশেও আঘাত হানতে পারে।

এর আগে বৃহস্পতিবার চীনের পানিসম্পদ মন্ত্রণালয় উভয় প্রদেশে বন্যার জন্য জরুরি সতর্কতা (৩ নম্বর) জারি করেছে।

সিনহুয়া জানায়, কর্মকর্তাদের এক বৈঠকে বলা হয়েছে ইয়াগি ২০১৪ সালের পর থেকে চীনের দক্ষিণ উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন। যা বন্যা ও পরিস্থিতি মোকাবেলার কাজকে খুব চ্যালেঞ্জিং করে তুলবে। 

ইয়াগির চারশ' কিলোমিটারের বলয়ের মধ্যে অবস্থানের কারণে হংকংয়ে গতরাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। নগরীতে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ টাইফুন সতর্কতা কার্যকর ছিলো।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত তিনজন আহত হয়েছেন, তবে শুক্রবার বৃষ্টিপাত অব্যাহত থাকলেও ক্ষয়ক্ষতি সীমিত।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব গ্রীষ্মমণ্ডলীয় এ ঝড়কে আরও তীব্রতর করেছে।  

আরবিএস
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর