নাটোরের হালতি বিলে বজ্রপাতে দুইজন নিহত

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৫:২৬ পিএম

নাটোরের নলডাঙ্গার হালতি বিলে আলাদা স্থানে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার সকালে হালতি বিলের নাটোর এবং নওগাঁ অংশের আলাদা স্থানে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার মো. নুর হোসেন মণ্ডলের ছেলে মো. মোমিন হোসেন (৩৫) এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্রবিশা গ্রামের মো. সাদেক আলীর ছেলে মো. রায়হান (৩০)।

দুজনের মৃত্যুর বিষয়টি করেছেন নলডাঙ্গা ও আত্রাই থানা পুলিশ।

নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, আজ সকালে হালতিবিলের নলডাঙ্গা অংশের ভেতর নৌকা নিয়ে শামুক সংগ্রহে যান খোলাবাড়িয়া এলাকার মোমিন হোসেন। সকালেরই কোনো এক সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে মোমিন হোসেনের মৃত্যু হয়। এসময় নৌকায় থাকা আরও একজন গুরুতর আহত হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নওগাঁর আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন বলেন, ভোরে হালতি বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান ক্ষুদ্রবিশা গ্রামের মো. সাদেক আলীর ছেলে মো. রায়হান। সকাল ৮টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে জানতে পারি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরবিএস
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন মৎস্যজীবী আহত হয়েছেন।
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিনাউটি গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় তার এক সহপাঠীও আহত হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর