আমিরাতে মাঙ্কি পক্সে আক্রান্ত বাংলাদেশির মৃত্যু, কু‌মিল্লায় দাফন

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৫:০৯ পিএম

সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের (৩৮) মরদেহ কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের মেষতলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সতর্কতার সাথে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমাতুল্লাহ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর উপস্থিতিতে কামালের মরদেহ দাফন করা হয়।  

কামাল হোসেনের বাবা নজির আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে ছেলের মরদেহ নিয়ে তিনি ঢাকা বিমানবন্দর থেকে রওনা দেন। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকাল ৮টায় গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের মেসতলায় পারিবারিক কবরস্থানে কামাল হোসেনের মরদেহ দাফন করা হয়। 

মুন্সিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, কামাল হোসেনের স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন। ছয় থেকে সাত বছর আগে জীবিকার তাগিদে কামাল আরব আমিরাতে যান। গত ৩০ সেপ্টেম্বর মাংকি ফক্সে আক্রান্ত হয় কামাল হোসেন আরব আমিরাতে মারা যান। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর বলেন, ৩০ সেপ্টেম্বর আরব আমিরাত সারজায় একটি হসপিটালে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে মো. কামাল হোসেন মারা যান। 

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমাতুল্লাহ জানান, সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের মরদেহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়েছে।

মাঙ্কি পক্স বা এম পক্স একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, যাতে মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন পর্যন্ত বাংলাদেশে মাস্কি পক্সে আক্রান্ত রোগী পাওয়া যায়নি। 

আরবিএস
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর