লেবাননের আর্থিক প্রতিষ্ঠানে ইসরাইলের হামলা

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৫:০৪ পিএম

লেবাননজুড়ে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রাতভর হামলা চালিয়েছে ইসরাইল। একযোগে পঁচিশটি হামলার মধ্যে ১৪টি এলাকাই বৈরুতে অবস্থিত। এসব হামলায় বৈরুত জ্বলছে। এসব হামলায় কেউ হতাহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হিজবুল্লাহও কোন বিবৃতি দেয়া হয়নি।

লেবাননের সরকারি সংবাদ মাধ্যমকে উদ্বৃত্ত করে আল জাজিরা, বিবিসি ও রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে হিজবুল্লাহকে অর্থায়ন করার অভিযোগে লেবাননের আর্থিক প্রতিষ্ঠান আল-কারদ আল-হাসানের একাধিক শাখায় হামলা করেছে ইসরাইল। এরমধ্যে বেশিরভাগ হামলা হয়েছে বৈরুতে।

বৈরুতের বিমানবন্দরের কাছেও একটি হামলার খবর দেওয়া হয়েছে। লেবাননে মানবিক সহায়তা প্রবেশের প্রধান পথ বৈরুত বিমানবন্দর। ইসরাইলের হামলার কারণে বহু মানুষ লেবানন থেকে পালিয়ে যাচ্ছেন। তাদের একটি বড় অংশ বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যবহার করছেন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, হিজবুল্লাহকে সমর্থন করে এমন ব্যাংক ও অন্যান্য আর্থিক অবকাঠামোগুলো তাদের মূল লক্ষ্য। আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, হিজবুল্লাহকে অর্থদান করে এমন প্রতিষ্ঠানের কাছে যারা রয়েছেন, তাদের অবিলম্বে সেখান থেকে সরে যেতে হবে।

রয়টার্স জানিয়েছে, লেবাননজুড়ে আল-কার্দ আল-হাসান ব্যাংকটির ৩০টিরও বেশি শাখা আছে। এর মধ্যে ১৫টি আছে বৈরুতের জনবহুল এলাকায়। ইসরাইল-যুক্তরাষ্ট্রের অভিযোগ, হিজবুল্লাহর আর্থিক ব্যবস্থাপনায় ব্যাংকটি ব্যবহৃত হচ্ছে। এসব ব্যাংকগুলোকে নিশ্চিহ্ন করতে চায় ইসরাইল।

বিবিসির বৈরুত সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী বৈরুতের দক্ষিণ দাহিহেহ এলাকায় রোববার রাতে অন্তত আটটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এলাকাটি হিজবুল্লাহ নিয়ন্ত্রিত। পূর্ব বেক্কা ভ্যালিসহ বিভিন্ন জায়গায় ব্যাংক আল কার্দ আল হাসানের বিভিন্ন শাখায় হামলা হয়েছে।

অন্যদিকে, হিজবুল্লাহ বলছে রোববারেও ইসরাইলে সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে তারা। দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলি করা হয়েছে বলেও দাবি করেছে তারা। আইডিএফ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের উত্তরাঞ্চলে কয়েক ডজন রকেট নিক্ষেপ করা হয়েছে।

হিজবুল্লাহ ইসরাইলের দিকে ১৭০টির মতো রকেট ছুঁড়েছে। এতে গ্যালিলি ও হাইফাসহ আশপাশের অঞ্চলে সাইরেন বেজে ওঠে। বিষয়টি স্বীকার করে আইডিএফ জানায়, হিজবুল্লাহর কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে, তবে কিছু রকেট আঘাত হেনেছে।

রোববার রাতে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা লেবাননের আকাশে অনুপ্রবেশকারী একটি ইসরাইলি হার্মাস-৯০০ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সেইসঙ্গে তাদের হামলার ফলে, আরেকটি ড্রোন ইসরাইলে ফিরে গেছে। ড্রোনটি লেবাননের আকাশসীমা ত্যাগ করতে বাধ্য হয়েছে।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, হাইফার ‘তিরা কারমেল’ সেনাঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক অত্যাধুনিক রকেট ছুঁড়েছে। সেইসঙ্গে ইসরাইলের স্যামসন সামরিক ঘাঁটির কমান্ড ও সরবরাহ কেন্দ্র, বেরিয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, মারকাবা শহর, কালা মালভূমি এবং হুনিন ব্যারাকে বিভিন্ন শ্রেণির রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

এআরএস
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
যুক্তরাষ্ট্র ইসলামাবাদে হওয়া সমঝোতা (এমওইউ) লঙ্ঘনের পর ইরানের চালানো নাসর-২ অভিযানে দুই শতাধিক মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।  
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর