তেলআবিবে ট্রাক হামলায় ৫৬ ইসরাইলি সেনা হতাহত

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:২৩ পিএম

ইসরাইলের রাজধানী তেল আবিবের উত্তরে গুপ্তচর সংস্থা মোসাদ সদর দপ্তরের কাছে একটি বাস স্ট্যান্ডে ট্রাক দিয়ে চালানো হামলায় এক সেনা সদস্য নিহত এবং কমপক্ষে ৫৫ জন আহত হয়েছেন। ইসরাইলের পুলিশ বলেছে, তারা ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে।

রোববার স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেল আবিবের উত্তরে গ্লিলট সামরিক ঘাঁটির কাছে একটি বাসস্ট্যান্ডে ট্রাকটি দ্রুতগতিতে চালিয়ে ইসরাইলি সেনাদের ওপর উঠিয়ে দেওয়া হয়।

সংবাদ মাধ্যম আল-মায়াদিন জানিয়েছে, হামলায় কমপক্ষে ছয় জন নিহত ও ৫০ জন ইসরাইলি সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, তেল আবিবের গ্লিলট এলাকায় চৌরাস্তার কাছে একটি বাসস্ট্যান্ডে ট্রাকটি অবস্থানরত সেনাদের ওপর দ্রুতগতিতে আঘাত হানার পর হতাহতের এই ঘটনা ঘটে।

ইসরাইলি অ্যাম্বুলেন্স সংস্থা জানিয়েছে, তাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা দেওয়ার জন্য জরুরি সেবা প্রদান করছে এবং গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আল মায়াদিন আরও জানিয়েছে, এই হামলার পর আহতদের চিকিৎসার জন্য একটি সামরিক হেলিকপ্টারও ঘটনাস্থলে পৌঁছেছে। হামলাকারী ট্রাক চালককে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।

এআরএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর