ইসরাইলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র আফিফ নিহত

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১১:১২ পিএম

ইসরাইলের বিমান হামলায় লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। রোববার মধ্য বৈরুতে সিরীয় বাহাত পার্টির লেবানিজ শাখার একটি ভবনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কর্মকর্তারা বিষয়টি স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, বৈরুতে একটি ভবন লক্ষ্য করে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। তিনি গোষ্ঠীটির জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। রাজধানী বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা জেলায় হামলাটি হয়।

হিজবুল্লাহর দাবি, ভবনটিতে কোনো সতর্কতা ছাড়াই হামলা করা হয়েছে। বৈরুতের দক্ষিণ শহরতলীতে ইসরাইলের চলমান হামলায় বাস্তুচ্যুত অনেক লেবানিজ এ ভবন এবং এর আশপাশে আশ্রয় নিয়েছেন। ইসরায়েলি হামলার পর সবাই আতঙ্কে দিন পার করছেন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, বাহাত পার্টির মহাসচিব আলি হিজাজি হিজবুল্লাহর মিডিয়া কর্মকর্তা আফিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরাইলি হামলায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছে এবং রাস আল-নাবায় অনেক মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়েছে। 

এই এলাকার কাছে ফরাসি দূতাবাস ও একটি বিশ্ববিদ্যালয় অবস্থিত। ইসরাইলি সেনাবাহিনী এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। হতাহতের এ সংখ্যা প্রাথমিক ও হামলাস্থল থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলমান।

সম্প্রতি লেবাননের কোনো স্থাপনায় হামলার আগে এক্স-এ সতর্কবার্তা দিয়ে আসছে ইসরাইলি বাহিনী । কিন্তু রোববারের হামলার আগে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তায় ভবনটি খালি করার নির্দেশ দেয়নি। এতে স্পষ্ট হয়, শুধু হিজবুল্লাহর সামরিক শাখাই নয়, অন্যদেরও অনুসরণ করছে ইসরায়েইলি বাহিনী। 

নিহত আফিফ বহু বছর ধরে হিজবুল্লাহর মিডিয়ার দায়িত্বে ছিলেন। আড়ালে থেকে স্থানীয় ও আন্তর্জাতিক সাংবাদিকদের তথ্য সরবরাহ করতেন তিনি। আফিফ অল্প বয়সে হিজবুল্লাহতে যোগ দেন এবং ২০০৬ সালে যখন তার গোষ্ঠী ও ইসরাইল যুদ্ধে নামে, তখন হিজবুল্লাহর টেলিভিশন চ্যানেল আল-মানারের তথ্য পরিচালক হিসেবে প্রথম পরিচিতি পান।

এ ছাড়া সেপ্টেম্বর মাসের শেষের দিকে দীর্ঘদিনের হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহর হত্যার পর আফিফ বৈরুতের দক্ষিণাঞ্চলে একাধিক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন। একটি অনুষ্ঠানে গত মাসে আফিফ ঘোষণা করেন, হিজবুল্লাহ নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে।

সংবাদ সম্মেলনটি সংক্ষিপ্ত করা হয়েছিল, যখন ইসরাইলি সেনাবাহিনী কাছাকাছি একটি ভবনে হামলা করার হুমকি দেয়। এর আগে ইসরাইলি হামলায় নিহত হওয়া হিজবুল্লাহ কর্মকর্তাদের মধ্যে শুধু নাসরাল্লাহ নন, সাবেক প্রধানের উত্তরসূরি হিসেবে পরিচিত হাশেম সাফিউদ্দিনও অন্তর্ভুক্ত।

একাত্তর/এসি
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর