আদানির বিরুদ্ধে এবার সমন জারি করলো আমেরিকা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৬ পিএম

ঘুষকাণ্ডে ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসি। বৃহস্পতিবার আহমেদাবাদে আদানিদের নিজ বাসভবনে নোটিশ পাঠায় নিউইয়র্কের আদালত। ২১ দিনের মধ্যে সমনের জবাব দিতে হবে তাদের। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘুষের অভিযোগ এনে বুধবার গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে মামলা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মামলায় বলা হয়েছে, আদানি গ্রুপকে ৭৫০ মিলিয়ন ডলার ঘুষ দেয়ার সঙ্গে তারা জড়িত ছিলেন। এটি কোম্পানির ঘুষবিরোধী নীতি ও আইন পরিপন্থি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লাভজনক সৌর বিদ্যুতের চুক্তি সুরক্ষায় ভারতীয় কর্মকর্তাদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেয়ার অভিযোগে তাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য তলব করা হয়েছে। এর আগে আদানি ও তার ভাতিজা আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

নিউইয়র্কের ইস্টার্ন ডিসট্রিক্ট ফেডারেল কোর্ট থেকে গত বুধবার সমন জারির দিন থেকে ২১ দিনের মধ্যে আদানিদের জবাব দিতে হবে। এসইসি তাদের আবেদনে আদানি গ্রুপের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক জরিমানা ও তাঁদের ওপর নিষেধাজ্ঞা চেয়েছে।

এ ব্যাপারে মন্তব্য চেয়ে আদানি গ্রুপের সঙ্গে যোগাযোগ করেছিলো রয়টার্স। কিন্তু আদানি গ্রুপের কোনো প্রতিনিধি এই ব্যাপার নিয়ে কোন ধরনের মন্তব্য করতে রাজি হননি। তবে এর আগে এক বিবৃতিতে আদানি গ্রুপ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে।

রয়টার্স জানিয়েছে, আদানি ও তার ভাতিজা সাগরসহ সাতজনের বিরুদ্ধে ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেয়ার অভিযোগ আনা হয়েছে। আদানি গ্রিন এনার্জি লিমিটেডের একজন পরিচালকও আছেন এর মধ্যে। মামলার নথি থেকে জানা গেছে, কথিত ঘুষের ঘটনাগুলো ২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে ঘটেছে।

এদিকে, টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করেছে, ১৯৬৫ সালের হ্যাগ কনভেনশন এবং ভারত-যুক্তরাষ্ট্র পারস্পরিক আইনি সহায়তা চুক্তির ফলেই আদানিকে এভাবে হুট করে তলবের নোটিশ পাঠাতে পারে না মার্কিন প্রশাসন। বিদেশি কোনও নাগরিককে এভাবে তলবের নোটিশ পাঠানোর এখতিয়ার নেই সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনের। আমেরিকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে এই তলবের নোটিশ পাঠাতে হত মার্কিন শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে।

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অতিধনী ৬২ বছর বয়সী গৌতম আদানির বন্দর ও বিদ্যুৎসহ নানা খাতে ব্যবসা রয়েছে। এ নিয়ে দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো সংকটে পড়লেন আদানি। এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত আদানি গ্রুপের কোম্পানিগুলোর বাজারমূল্য বিলিয়ন বিলিয়ন ডলার কমে গেছে। কেনিয়ার প্রেসিডেন্ট গ্রুপের সঙ্গে তাদের একটি বিশাল বিমানবন্দর প্রকল্প স্থাপনের চুক্তি বাতিল হয়েছে।

একাত্তর/এসি
ভারতীয় শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনীর মর্যাদা ফিরে পেয়েছেন। শুক্রবার তার মালিকানাধীন আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক লাফে বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন আসে।
ঘুষকাণ্ডে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ আনার পর এই প্রথম এ নিয়ে মুখ খুললেন আদানি।
ভারতের সংসদের শীতকালীন অধিবেশন আদানি ঘুষকাণ্ড আর মণিপুর পরিস্থিতি যে উত্তাপ ছড়াবে, সেটি আগেই অনুমান করা যাচ্ছিলো।
আদানিকাণ্ডে তোলপাড় পুরো বিশ্ব। যুক্তরাষ্ট্রের আদালতে ভারতের এই অন্যতম শীর্ষ শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতির যে অভিযোগ উঠেছে, তাতে প্রভাব পড়তে পারে প্রতিষ্ঠানটির ১৬ হাজার ৯০০ কোটি ডলারের বিশাল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর