নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মেথিকান্দা রেলওয়ে স্টেশনের কাছ থেকে দেহটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, সোমবার দিনগত রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে চট্টগ্রাম বা সিলেটগামী কোনো ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির বয়স ২০ থেকে ২৫ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, আজ সকালে মেথিকান্দা রেলস্টেশনের ২০০ গজ দূরে রেললাইনের পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি স্থানীয় লোকজন মেথিকান্দা স্টেশনের মাস্টার আশরাফ আলীকে জানালে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, ওই ব্যক্তির কপাল ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সমন্বয়কদের গাড়িতে হামলায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার