শামীমের দুরন্ত ব্যাটিংয়ের পরও হারলো চিটাগং

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পিএম

শামীম হোসেন পাটোয়ারীর মারকুটে ইনিংসের পরও হার এড়াতে পারেনি চিটাগং কিংস। তার ৭৮ রানের ঝলমলে একটা ইনিংসের পরও খুলনা টাইগার্সের বিপক্ষে ৩৭ রানে হেরেছে চিটাগং। 

আগে ব্যাট করতে নেমে বোসিস্তো ও অঙ্কনের ঝোড়ো ব্যাটে ৪ উইকেটে ২০৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে খুলনা টাইগার্স। যা তাড়ায় নেমে সবগুলো উইকেট হারিয়ে ১৬৬ রানের বেশি করতে পারেনি চিটাগং।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। 

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ঝড়ো ব্যাটিংয়ে খুলনার সূচনা করেন মোহাম্মদ নাঈম শেখ। ১৭ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ২৬ রান করে আলিস আল ইসলামের শিকার হন এই ওপেনার। 

এরপর অধিনায়ক মিরাজের সঙ্গে সঙ্গে জুটি বাঁধেন প্রায় চার বছর পর স্বীকৃত ক্রিকেট খেলতে নামা বোসিস্টো। ৩৭ বলে স্কোরবোর্ডে ৫১ রান যোগ করেন এ দুই ব্যাটার।

মিরাজকে ফিরিয়ে এই জুটি ভাঙেন খালেদ আহমেদ। এরপর দ্রুত ইব্রাহিম জাদরান ও আফিফ হোসেনকে হারায় দলটি। পরে বোসিস্টের সঙ্গে ঝড় তোলেন মাহিদুল। ৩৫ বলে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি। 

এতে চলতি মৌসুমে প্রথম দুইশ পার করা পুঁজি পায় দলটি। ১৮ বলে ফিফটি করা মাহিদুল চার মেরেছেন কেবল একটি, ছক্কা ছয়টি। ২২ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

এটি বিপিএলে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের দ্রুততম ফিফটি। এর আগে ২০২৩ সালে রংপুর রাইডার্সের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৯ বলে ফিফটি করেছিলেন রনি তালুকদার।

২০৩ রানের জবাব দিতে নেমে চিটাগং পিছিয়ে পরেছে শুরুতেই। প্রথম ওভারে ওপেনার নাইম হাসানকে হারায় চিটাগং। সেই থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বন্দর নগরীর দলটি।

ইমন (১৩), মিঠুন (৬), উসমানে খান (১৮), হায়দাররা (০) কেউই সুবিধা করতে পারেননি। শামীম ক্রিজে নামেন ছয়ে। ইনিংসের শুরু থেকেই ঝড় তুলেছিলেন জাতীয় দলের স্পিনিং অলরাউন্ডার।

স্পিনার আলিস আল ইসলাম ১৮ বলে ৬ রান করে একপ্রান্ত আগলে রেখেছিলেন। অপরপ্রান্তে শামীম রীতিমতো ঝড় তোলেন। মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করা শামীম আউট হয়েছেন ১৯তম ওভারে।

ফেরার আগে ৩৮ বলে ৭টি চার ৫টি ছক্কায় ৭৮ রান করেন তরুণ অলরাউন্ডার। অন্যদের ব্যর্থতায় ১৮.৫ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায় চিটাগং। খুলনার হয়ে ৪৪ রানে ৪ উইকেট নেন আবু হায়দার রনি।

এআরএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর