ট্রেনের টিকিটে বিআরটিসির বাসে ভ্রমণ বন্ধ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১২:১৫ পিএম

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করায় দেশব্যাপী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ কারণে যাত্রীদের সুবিধার্থে সাময়িক ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন গন্তব্য অভিমুখে এবং বিভিন্ন গন্তব্য থেকে ঢাকা অভিমুখে চলমান বিআরটিসি বাস সার্ভিস প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো, রানিং স্টাফের ধর্মঘটের কারণে, দেশব্যাপী রেল চলাচলে বিঘ্ন ঘটায়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে এবং বিভিন্ন গন্তব্য থেকে ঢাকা অভিমুখে চলমান বিআরটিসির বাস সার্ভিস চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে সে সময় বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এর পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

সেখানে আরও জানানো হয়, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীগণ তাদের ক্রয়কৃত রেল টিকিটের মাধ্যমে এই ভ্রমণ করতে পারবেন।

পরে বুধবার সকাল থেকে রানিং স্টাফরা কর্ম বিরতি প্রত্যাহার করেন। এর পর পরই বিআরটিসি বাস সার্ভিসও প্রত্যাহার করা হয়।

একাত্তর/আরএ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস শুরুর প্রথম ৪০ মিনিট আবশ্যিকভাবে নিজ কক্ষে অবস্থান করার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (২৯ মার্চ) মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই...
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ট্রাভেল এজেন্সি এবং আকাশপথের যাত্রীদের জন্য জরুরি একগুচ্ছ নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
ইরান-ইসরাইল পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চার জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর