জমে উঠছে ডিপসিক বনাম ওপেনএআই লড়াই

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১২:৫৯ পিএম

প্রতিদ্বন্দ্বী চীনা অ্যাপ ‘ডিপসিক’-এর বিরুদ্ধে নিজেদের মডেল নকল করার অভিযোগ এনেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। কোম্পানিটি দাবি করেছে, ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে নিজস্ব এআই মডেল তৈরির জন্য ওপেনএআই-এর তথ্য ব্যবহার করেছে ডিপসিক।

ডিপসিকের আত্মপ্রকাশ বিশ্বজুড়ে শেয়ার বাজারে আলোড়ন তুলেছে। কারণ চীনা এই অ্যাপটি তুলনামূলক কম অর্থ ও কম্পিউটিং শক্তি ব্যবহার করেও প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলোর মতো উচ্চমানের ফলাফল দিতে পারছে। চীনে নতুন বছরে আলিবাবা বাজারে এনেছে কুয়েন টু পয়েন্ট ফাইভ ম্যক্স এআই।

বিষয়টি যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। কারণ চিপ প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়ার শেয়ার মূল্যে একদিনে ইতিহাসের সবচেয়ে বড় পতন ঘটেছে, বাজারমূল্য কমেছে প্রায় ৬০ হাজার কোটি ডলার।

এই পরিস্থিতিতে, এআই কোম্পানিগুলো এবং বিনিয়োগকারীরা ডিপসিকের এত দ্রুত উত্থানের কারণ খুঁজতে ব্যস্ত। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, ডিপসিক নিজেদের ডেটা সংগ্রহ করেছে কিনা তা নিয়ে তদন্ত চালাচ্ছে ওপেনএআই এবং তাদের প্রধান বিনিয়োগকারী মাইক্রোসফট।

ওপেনএআই দেখতে পেয়েছে, কিছু ব্যক্তি তাদের এআই মডেল থেকে বিপুল পরিমাণ তথ্য রপ্তানি করেছে, যা ডিপসিকের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

এবিষয়ে ফিন্যান্সিয়াল টাইমস বলছে, ওপেনএআই ‘ডিস্টিলেশন’ পদ্ধতির কিছু প্রমাণ পেয়েছে। তারা এর জন্য ডিপসিককে সন্দেহ করছে। এই পদ্ধতিতে মূলত এক এআই মডেল অন্য এআই মডেলের কাছ থেকে বারবার প্রশ্ন করে এবং সেসব উত্তর বিশ্লেষণ করে নিজেকে প্রশিক্ষিত করে। এমন কাজকে ওপেনএআই-এর শর্তাবলির লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।

তবে ওপেনএআই নিজেও অন্যদের তথ্য ব্যবহার করার জন্য সমালোচিত হয়েছে। নিউইয়র্ক টাইমস-এর নেতৃত্বে কয়েকটি গণমাধ্যম তাদের বিরুদ্ধে মামলাও করেছে।

এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে কাজ করছেন, যাকে তিনি ‘ফিজিক্যাল এআই’ বলছেন, যেখানে মানবসদৃশ রোবট ও স্বয়ংচালিত গাড়ির মতো বাস্তব বিশ্বের সমস্যাগুলোর সমাধান দেয়া হবে।

এসবের মাঝে চীনের নতুন বছরের প্রথম দিনে আলিবাবা কুয়েন ২ পয়েন্ট ফাইভ ম্যক্স এআই’র নতুন ভার্সন বাজারে ছেড়েছে। তাদের দাবি নতুন মডেলটি ডিপসিক-ভি থ্রি এবং জিপিটি-ফোর জিরোকেও ছাড়িয়ে গেছে।

এদিকে, ডিপসিকের চমকে এআই চিপের ব্যবসাও রমরমা। এএসএমএল ২০২৫ সালে তাদের রাজস্ব ৩১ থেকে ৩৬ বিলিয়ন মার্কিন ডলার হবে বলে পূর্বাভাস দিয়েছে।

এআরএস
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবতার জন্য ভয়াবহ, এমনকি অস্তিত্বের জন্যও হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে জনপ্রিয় এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা অ্যানথ্রপিক।
প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
বিজ্ঞানের কাল্পনিক কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে হ্যাকিং তাণ্ডব চালিয়েছে জনপ্রিয় চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর এক স্বয়ংক্রিয় এআই এজেন্ট। উন্মুক্ত এআই...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনায় কীভাবে আগানো হবে, সে বিষয়ে যৌথ অবস্থান ঘোষণা করতে যাচ্ছেন বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী। পাঁচ দিনব্যাপী প্রযুক্তি সম্মেলনের সমাপনী দিনে এ ঘোষণা আসবে।
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর