দেড় বছরে ইসরাইলি আগ্রাসনে গাজায় নিহত প্রায় ৬২ হাজার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১০ পিএম

১৫ মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলছে গাজায়। সহিংসতা অবসানের জন্য ইসরাইল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। কিন্তু এরই মধ্যে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার ক্ষয়ক্ষতি আর প্রাণহানির প্রকৃত চিত্র এখনো জানতে পারেনি গোটা বিশ্ব। বলা হচ্ছে সঠিক পরিসংখ্যান হবে ভয়াবহ।

তবে ইসরাইলের আগ্রাসনে গাজায় প্রাণহানির একটি চিত্র তুলে ধরেছে গাজার সরকারি তথ্য অফিস। জানিয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত ৬১ হাজার ৭০৯ জন। নিখোঁজ কয়েক হাজার মানুষকে নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করায় এ সংখ্যা দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন।

সোমবার গাজা সরকারের তথ্য বিভাগের প্রধান সালামা মারুফ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিখোঁজ ব্যক্তির সংখ্যা হালনাগাদ করে মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার। এরইমধ্যে ইসরাইলের হামলায় নিহত ৭৬ শতাংশ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে।

ধারণা করা হচ্ছে, প্রায় ১৪ হাজার দুই’শ ২২ ফিলিস্তিনি এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। অথবা সেসব জায়গায় উদ্ধারকর্মীরা পৌঁছতে পারেননি। এছাড়া, নিহতদের মধ্যে ১৭ হাজার ৮৮১টি শিশু, যার মধ্যে ২১৪টি নবজাতক রয়েছে। একইসাথে ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন আহত হয়েছেন।

গাজা সিটিতে আল-শিফা হাসপাতালে এক সংবাদ সম্মেলনে সালামা মারুফ জানান, নিহতদের মধ্যে ১৭ হাজার ৮৮১ শিশু রয়েছে। ২০ লাখের বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে অনেকে ২৫ বারেরও বেশি স্থানান্তরের শিকার হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন।

গাজায় হতাহতের নতুন পরিসংখ্যানটি এমন এক সময়ে এল যখন ইসরাইল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। গত ১৫ মাসের আগ্রাসনের সাময়িক বিরতি বলা যায় একে। চলমান যুদ্ধবিরতি আগামী মার্চের শুরু পর্যন্ত চলতে পারে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনা শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।

যুদ্ধ বন্ধের একটি স্থায়ী সমাধানের দিকে অগ্রসর হওয়া এর লক্ষ্য। মধ্যস্থতাকারী কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র এরই মধ্যে এই আলোচনার সূচনা করছে। তবে দেশগুলো যদি ইসরাইল ও হামাসের মধ্যে আরেকটি চুক্তি করাতে ব্যর্থ হয় তবে মার্চে আবারও যুদ্ধ শুরু হতে পারে।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইল হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয় ২৫০ জনকে। এর প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা চালায় ইসরাইল। দেড় বছর ধরে স্থল ও বিমান হামলায় গাজা এখন প্রায় বিরানভূমি।

গত মাসে হামাস ও ইসরাইলের মধ্যে বহুল প্রতীক্ষিত সাময়িক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। আগামী মাসের শুরু পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে। এই সুযোগে গাজার বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযানে নেমেছেন ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা। মানবিক ও চিকিৎসার দায়িত্বে নিয়োজিত দলগুলো পুনরুদ্ধারের কাজে নেমেছে।

এআরএস
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
হিমবাহ ধসের পর সুনামি সদৃশ ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের ত্রিশূলী উপত্যকায় ২,৫০০টিরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গত ২৬ আগস্ট আঘাত হানা এই প্রাকৃতিক দুর্যোগের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর