থানা-কারাগারে হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৯ পিএম

বিভিন্ন থানায় ও কারাগারে হামলার মতো দু’একটা ঘটনা ঘটবেই, তবে সরকার ব্যবস্থা নিচ্ছে কি-না, সেটাই মুখ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযুক্ত পলাতক আসামিদের বেশিরভাগই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায়, তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন, পলাতকদের বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ হামলা হয় মঙ্গলবার রাতে। এতে আহত হয় একাধিক পুলিশ সদস্য। একই সময় কাশিমপুর কারাগারেও ঘটে হামলার ঘটনা। 
এক পর্যায়ে জামিন প্রাপ্ত তবে বিশেষ ক্ষমতা আইনে বন্দি দুই জঙ্গিকে ছেড়ে দিতে বাধ্য হয় কারা কর্তৃপক্ষ। এর আগে জানুয়ারি মাসেও হামলা হয় বনানী থানায়।

আর, ২৪ জানুয়ারি রাজধানীর নিউমার্কেট থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ারও চেষ্টা করা হয়েছে। দু’দিন আগেও ঠাকুরগাঁওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।

আর প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া ও ছিনতাই-দস্যুতা তো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমন দুই একটি ঘটনাকে স্বাভাবিক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, সরকার ব্যবস্থা নিচ্ছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, থানা ও কারাগারে হামলার মতো দুয়েকটা ঘটনা ঘটবেই। তবে সরকার ব্যবস্থা নিচ্ছে কি না সেটিই মুখ্য বিষয়। সরকার প্রতিটি ঘটনার ব্যবস্থা নিচ্ছে।

বুধবার সকালে রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, সব ঘটনাই গুরুত্বের সঙ্গে নিয়ে ব্যবস্থাও নেয়া হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের গণহত্যার দায়ে অভিযুক্ত আসামিদের এখনো কেনো গ্রেপ্তার করা হচ্ছে না এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এদের বেশিরভাগই দেশ ছেড়ে পালিয়েছে। তাই তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না।

জাহাঙ্গীর আলম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের অনেককে আমরা ধরেছি। বিদেশে যারা পালিয়ে গেছে তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একই অনুষ্ঠানে আইজিপি জানান, পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ করেছে সরকার। বিষয়টি প্রক্রিয়ায় আছে বলেও জানান তিনি।

এ সময় আইজিপি বাহারুল আলম বলেন, পলাতক আসামিদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ করেছে সরকার। রেড নোটিশ ইস্যু হলে ওই দেশের পুলিশই তাদের গ্রেপ্তার করবে।

এআরএস
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোট গ্রহণ...
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর