সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সাথে রাখার অনুরোধ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৮ পিএম

নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশকালে আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র সাথে রাখতে অনুরোধ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে শনিবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টে আগত আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব-স্ব পরিচয়পত্র সাথে রাখার অনুরোধ করা হলো। নিরাপত্তার স্বার্থে দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদামতো এনআইডি কার্ড অথবা পাসপোর্ট কিংবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।

এদিকে ৮ ফেব্রুয়ারি শনিবার সুপ্রিম কোর্টকে ঘিরে বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা গেছে। এদিন সকাল থেকে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ গেইট ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেনা সদস্য, বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যদের নিরাপত্তা বলয় লক্ষ্য করা গেছে। সুপ্রিম কোর্ট মাজার গেট দিয়ে যারা প্রবেশ করেছেন তাদের পরিচয় নিশ্চিত হয়ে ঢুকতে দেয়া হয়েছে।

একাত্তর/আরএ
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে আলাদা স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন...
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় আপাতত স্থগিত করেননি সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৯ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দিন ধার্য করা হয়েছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।  
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর