সোনারগাঁয়ে এসির কমপ্রেসার বিস্ফোরণে দুই টেকনিশিয়ান নিহত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম

নারায়ণগঞ্জে একটি ব্যাংকে এসি মেরামত করতে গিয়ে কমপ্রেসার বিস্ফোরণে দগ্ধ হয় দুই টেকনিশিয়ান নিহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর মেগা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) কাঁচপুর উপ শাখায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা এসআর পাওয়ার টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

ওই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার শফিউল আলম জানান, নিহতরা হলেন- তুহিন চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার রাফি (২৩)। 

কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ওই ব্যাংকের এসির কমপ্রেসার মেরামত কাজ করার সময় দুই জন দগ্ধ হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এমএ বারী জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুই জন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর