আমাজন শহরে বিশাল গর্ত, ধ্বংসের ঝুঁকিতে ঘরবাড়ি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৫ পিএম

ব্রাজিলের আমাজনের একটি শহরে বিশালাকার গর্ত বা সিঙ্কহোলের সৃষ্টি হয়েছে। এই গর্ত কয়েকশ বাড়ি গ্রাস করে ফেলতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

আমাজনের মারানহোর বুরিতিকুপু নামে শহরটির বেশ কয়েকটি ভবন ইতোমধ্যে সিঙ্কহোলে বিলীন হয়ে গেছে। ৫৫ হাজার বাসিন্দার শহরটির প্রায় ১২শ’ বাড়ি এসব গর্তের কারণে ধ্বংস হবার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, শহরটিতে এরই মধ্যে কয়েকটি ভবন ধসে পড়েছে। তবে, এই বিপর্যয়ের পেছনে প্রাকৃতিক কারণের পাশাপাশি মানবসৃষ্ট কারণকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা।

ভয়াবহ সঙ্কটের মুখে পড়েছে আমাজন বনাঞ্চলের বুরিতিকুপু শহর। মাটি ক্ষয়ে বিশাল এক গর্ত বা বিশালাকার সিঙ্কহোল তৈরি হওয়ায় বাড়ি-ঘর হারানোর শঙ্কায় পড়েছেন হাজারো মানুষ।

এ মাসের শুরুতে সেখানকার স্থানীয় সরকার একটি ডিক্রি জারি করে। এতে বলা হয়, গত কয়েক মাসের মধ্যে সিঙ্কহোলটির পরিধি বিস্তৃত হয়েছে, যা এখন আবাসিক ভবনের দিকে এগোচ্ছে।

পরিস্থিতি এতটাই ভয়াবহ যে স্থানীয় সরকার জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে। ভূ-প্রকৃতি বিশেষজ্ঞরা বলছেন, বালুকাময় অঞ্চলে এমন বিপর্যয়ের মূল কারণ অতিবৃষ্টি, বন উজাড় আর দুর্বল অবকাঠামো নির্মাণ।

শহরের বাসিন্দারা বলছেন, সম্প্রতি ভারী বৃষ্টির কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাশাপাশি বন উজাড় করে অপরিকল্পিত নির্মাণ কাজও ভূমিধসের জন্য দায়ী। অনেকদিন ধরে চললেও এখন সমস্যা ভয়াবহ।

ব্রাজিলের এই শহরটিতে ৫৫ হাজার মানুষের বাস। ব্রিটিশ দৈনিক দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে ১ হাজার ২শ’ জন বাসিন্দা তাদের বসতঘর হারানোর শঙ্কায় রয়েছেন।

গর্তের আকার বড় হতে হতে ক্রমে আবাসিক এলাকার দিকে এগোচ্ছে। সেখানের এক বাসিন্দা বলেন, বিপদ আমাদের সামনে। কখন যে ঘরবাড়ি মাটির নিচে চলে যায় সে বিষয়ে আমরা কিছুই বলতে পারছি না।

বুরিতিকুপু শহরটিতে দীর্ঘ ২২ বছর ধরে থাকছেন ৬৫ বছর বয়সী বৃদ্ধ অ্যান্তোনিয়া দোস অ্যাঞ্জস। তিনি জানান, সিঙ্কহোল নিয়ে তারা সবাই আতঙ্কিত। শহরটির পূর্ত সচিব জানিয়েছেন, তাদের কাছে এ সমস্যার সমাধান নেই।

বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা ও পরিবেশ বান্ধব উন্নয়ন নীতির অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে শহরটি আরও বড় বিপর্যয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।

ভূগোলবিদ ও মারানহাউ ফেডারেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্সিলিনো ফারিয়াস বলেছেন, ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। মূলত বৃষ্টির কারণে মাটি ক্ষয়, বন উজাড় করে অপরিকল্পিত বাড়িঘর নির্মাণে বাড়ছে সিঙ্কহোলের বিস্তৃতি।

 

একাত্তর/আরএ
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর