আলোচনা চাইলে হামলা বন্ধ করুন, পুতিনকে জেলেনস্কি

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৯:৩৮ পিএম

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কয়েকটি হামলার পরদিন, দেশটির পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কে রাতভর ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এসব ঘটনায় এক ব্যক্তি নিহত ও দুই জন আহত হয়েছে। টানা দুই দিন রুশ হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রেমলিনের প্রতি আহবান জানিয়ে বলেছেন, আলোচনা চাইলে হামলা বন্ধ করতে হবে। ‘বিমান সন্ত্রাস’ বন্ধ করতে হবে। 

রোববার কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কে রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের ওপর ৭৯টি ড্রোন হামলা চালিয়েছে। অবশ্য এর মধ্যে ৬৩টি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে দেশটির বিমান বাহিনী।

শহরের মেয়র ওলেক্সান্দ্র গনচারেঙ্কো টেলিগ্রামে প্রচার করা এক বার্তায় লিখেছেন, ক্রামাতোরস্কে শত্রুপক্ষের গোলাবর্ষণ হয়েছে। আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে। এক কিশোর নিহত হয়েছে। গনচারেঙ্কো আরও জানিয়েছেন, হামলায় একজন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন।

এছাড়া, দক্ষিণ-পশ্চিম ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় রাশিয়ার এক ড্রোন হামলায় এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন, জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ। হামলার ফলে একটি আবাসিক ভবনে আগুন লেগে যায়। ছাদ ধ্বংস হয় এবং ভবনের একটি অংশ ভেঙে পড়ে। ৩০০ বর্গমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

এদিকে, রুশ তদন্ত কমিটির প্রধান সংবাদ সংস্থা তাসকে জানিয়েছেন, ইউক্রেনের সীমান্তবর্তী এবং তার কাছাকাছি অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় এখন পর্যন্ত রাশিয়ার ৬৫২ জন বেসামরিক লোক নিহত হয়েছে। কমিটির প্রধান আলেকজান্ডার বাস্ট্রিকিন বলেছেন, নিহতদের মধ্যে ২৩ জন শিশুও রয়েছে। 

এসব হামলার পর, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে। তবে তিন বছর আগে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকে হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ইউক্রেনীয়।

রোববার এক্সে দেয়া এক পোষ্টে জেলেনস্কি বলেন, ইউক্রেন একটি স্বাভাবিক এবং নিরাপদ জীবনের জন্য লড়াই করছে, যা তার প্রাপ্য শান্তির জন্য ন্যায্য এবং দীর্ঘস্থায়ী। আমরা এই যুদ্ধের অবসান চাই। কিন্তু রাশিয়া তা করেনি এবং তারা তার বিমান সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। 

তিনি দাবি করেন, গত সপ্তাহে, শহরগুলো ধ্বংস করতে এবং মানুষকে হত্যা করতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে এক হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে। আর ২০টির বেশি মিসাইল আক্রমণ চালিয়েছে। 

একাত্তর/এসি
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
ইউক্রেনের তৈরি ড্রোন কিনতে আগ্রহী বিদেশি পক্ষগুলো যাতে সরাসরি বেসরকারি নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করে সরকারকে পাশ কাটাতে না পারে, সে জন্য রপ্তানি নিয়ম আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট...
ইউক্রেনে মস্কোর যুদ্ধের চতুর্থ বার্ষিকী ঘনিয়ে আসার প্রাক্কালে বুধবার এক ভিডিও কলে চীন ও রাশিয়ার পারস্পরিক সুসম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয়...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর