যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরনো সম্পর্ক শেষ: কানাডার প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৯:০০ এএম

অর্থনীতির গভীর সংযোগ, নিশ্ছিদ্র নিরাপত্তা ও সামরিক সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার ‘পুরাতন সম্পর্ক শেষ’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

বিবিসির খবরে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকের পর অটোয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্ক কার্নি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে কানাডিয়ানদের এখন অবশ্যই তাদের অর্থনীতি নিয়ে নতুন করে ভাবতে হবে।

তিনি বলেছেন, কানাডাও এখন পাল্টা শুল্ক আরোপ করবে যা যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব ফেলবে।

এর আগে, গত বুধবার গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানির ওপর নতুন করে স্থায়ীভাবে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানান, গাড়ি আমদানির ওপর নতুন এই শুল্ক আগামী ২ এপ্রিল থেকে কার্যকর করা হবে। তবে যন্ত্রাংশের ক্ষেত্রে শুল্ক কার্যকর হবে মে মাসে কিংবা তারও পরে।

কার্নি বলেছেন, তার জীবদ্দশায় দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হলো ১৯৬৫ সালে স্বাক্ষরিত ‘কানাডা-ইউএস অটোমোটিভ প্রোডাক্টস অ্যাগ্রিমেন্ট’ (কানাডা-মার্কিন মোটরগাড়ি পণ্য চুক্তি)।

এই শুল্কের কারণে এখন সেটি (চুক্তি) শেষ হয়ে গেল, বলেন তিনি।

তিনি এও বলেন যে, যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের মুখেও কানাডা তার অটো শিল্পকে বাঁচিয়ে রাখতে পারবে। তবে এর জন্য সরকার ও ব্যবসায়িক গোষ্ঠীকে একত্রে এই শিল্পকে নিয়ে নতুন করে ভাবতে হবে এবং পুনর্গঠন করতে হবে।

একাত্তর/আরএ
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর