নারী সংস্কার কমিশন বাতিলসহ বিভিন্ন দাবিতে তিন মে হেফাজতের সমাবেশ

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পিএম

দেশের বর্তমান পরিস্থিতি ও মুসলিম উম্মাহর বিভিন্ন ইস্যু সামনে রেখে আগামী তিন মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত এ সমাবেশ হবে। সেখানে বেশ কিছু দাবি উত্থাপন করা হবে।

পাশাপাশি আগামী ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সারাদেশে জেলা ও থানায় স্থানীয় নেতাকর্মী এবং ওলামায়ে কেরাম গণসংযোগ কর্মসূচি ডেকেছে সংগঠনটি। এছাড়া ২৫ এপ্রিল জুমার নামাজের পর সারাদেশে পালন করা হবে বিক্ষোভ কর্মসূচিও। 

রোববার (২০ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের (মজলিসে আমেলা) এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মহাসমাবেশের ঘোষণা দেন মহাস‌চিব সা‌জিদুর রহমান।

বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিববুল্লাহ বাবুনগরী। সাংবাদিকদের ব্রিফিং করেন যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

এ সময় কয়েকটি দাবি পড়ে শোনান তিনি। এগুলো হচ্ছে- পাঁচ মে শাপলাসহ সব ‘গণহত্যার’ বিচার; বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল; নারী বিষয়ক সংস্কার কমিশনের দেওয়া সুপারিশে ধর্মীয় বিধান, ইসলামী উত্তরা‌ধিকার আইন ও পা‌রিবা‌রিক বৈষম্য প্রস্তাব ও ক‌মিশন বা‌তিল করা ইত্যাদি।

আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) ও দুই মে (শুক্রবার) সারা দেশের প্রতিটি মসজিদে নারী বিষয়ক সংস্কার কমিশনের ‘প্রস্তাবনার অসারতা ও সংশ্লিষ্ট’ বিষয়ে মুসলিম আইন জাতির সামনে তুলে ধরার আহবান জানিয়েছে হেফাজত।

একাত্তর/এসি
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কাছে...
দেশে লুটপাট, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই, কাঙ্ক্ষিত বিচার ও সংস্কার ছাড়া পূর্বের পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমীর মুফতি...
অংশীদারিত্ব ছাড়া সংস্কার অর্থহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।  
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংস্কার করার মধ্য দিয়ে নতুন গন্তব্যে পৌঁছাতে চায় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর