পাকিস্তানের জন্য সব ভিসা স্থগিত করলো ভারত

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হবার পর চিরশত্রু প্রতিবেশি পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার। বলেছে, পেহেলগাম হামলার বদলা নেবেই দিল্লি। 

বুধবার ভারতের মন্ত্রিপরিষদের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি বাতিলসহ বড় ধরনের পাঁচটি পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়া হয়। পরের দিনও থেমে নেই নয়াদিল্লি। এবার পাকিস্তানের নাগরিকদের ভারতে প্রবেশের পথও বন্ধ করে দেয়া হলো। 

বৃহস্পতিবার ভারতীয় মেডিকেল ভিসাসহ পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত করেছে ভারত।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইতোমধ্যে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সব ধরনের বৈধ ভারতীয় ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল হয়ে যাবে।

এছাড়া পাকিস্তানের নাগরিকদের দেয়া সকল মেডিকেল ভিসাও ২৯ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে। ভারতে থাকা সব পাকিস্তানি নাগরিককে সংশোধিত এই সময়সীমার মধ্যে অবশ্যই ভারত ছাড়তে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, যেসব পাকিস্তানি নাগরিকের কাছে ভারতের ভিসা রয়েছে, তারা ভারত ছাড়তে ৭২ ঘণ্টার সময় পাবেন। ভিসা বাতিলের পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবাও স্থগিত করেছে ভারত। ফলে পাকিস্তানিরা ভারত ভ্রমণে কোনো নথি পাবেন না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ এড়ানোর বিষয়ে দৃঢ়ভাবে পরামর্শ দেয়া হচ্ছে। পাকিস্তানে থাকা ভারতীয়দের দ্রুত দেশে ফেরার পরামর্শ দেয়া হচ্ছে। নাগরিকদের ফেরার পরামর্শ দেয়ায় ভারত শিগগিরই পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতি ঘিরে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আবারও উত্তেজনার দিকে যাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সীমান্তে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের জন্য ভারতের ভিসা পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দিচ্ছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে নয়াদিল্লি। এখন দেখার বিষয়, এ ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কোন দিকে গড়ায়।

মঙ্গলবার কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনার পর ভারতের পক্ষ থেকে বেশ কিছু কূটনৈতিক ব্যবস্থা নেয়া হয়। 

পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগ এনে দেশটির সঙ্গে স্বাক্ষরিত দীর্ঘদিনের সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত এবং উভয় দেশের মধ্যকার প্রধান স্থল সীমান্তও বন্ধ করে দিয়েছে ভারত। পাশাপাশি পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং ইসলামাবাদ থেকে ভারতীয় সামরিক উপদেষ্টাকে প্রত্যাহার ও হাইকমিশনে নিযুক্ত কর্মীদের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে দিল্লি।

ভারতের আকস্মিক এমন পদক্ষেপের পর বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) জরুরি বৈঠকে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

এআরএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর