লস্করের শীর্ষ কমান্ডার আলতাফ লালি নিহত

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০২:২৯ পিএম

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের চিহ্নিত ও নির্মূলে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে লস্কর-ই-তৈয়বার (এলইটি) শীর্ষ কমান্ডার আলতাফ লালি নিহত হয়েছেন। খবর ইন্ডিয়াটুডের।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যে সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনী। পরে জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে বান্দিপোরায় এনকাউন্টার নিহত হন তিনি। 

একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়াটুডে জানায়, নিরাপত্তা বাহিনী যে সন্ত্রাসীদের ধাওয়া করছিল তাদের মধ্যে একজন গুলিতে আহত হন। এসময় সংঘর্ষে দুই ভারতীয় পুলিশ সদস্য আহত হন। 

এদিকে ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শ্রীনগরে পৌঁছেছেন এবং তাকে বান্দিপোরায় চলমান অভিযান সম্পর্কে জানানো হয়েছে। সেখানে তিনি পরিস্থিতির একটি বিস্তৃত নিরাপত্তা পর্যালোচনা করবেন এবং পেহেলগাম সন্ত্রাসী হামলার পেছনে সন্দেহভাজন লস্কর-ই-তৈবার সন্ত্রাসীদের খুঁজে বের করার অভিযানের অগ্রগতি মূল্যায়ন করবেন।

আরেকটি ঘটনায়, শুক্রবার পেহেলগাম হামলায় জড়িত সন্দেহে দুই সন্ত্রাসীর বাড়ি নিরাপত্তা বাহিনী এবং জম্মু ও কাশ্মীর কর্তৃপক্ষ ধ্বংস দিয়েছে। বিজবেহারায় লস্কর সন্ত্রাসী আদিল হুসেন থোকারের বাসভবনটি আইইডি ব্যবহার করে উড়িয়ে দেওয়া হয়, অন্যদিকে ত্রালে আসিফ শেখের বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

আদিল থোকার পাকিস্তানি সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা এবং পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে মনে করা হচ্ছে, যেখানে ২৬ জন নিহত হন।

একাত্তর/এসি
জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘ দিনের আবারও আন্তর্জাতিক মঞ্চে উত্তাপ ছড়াল। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া এক কড়া বক্তব্যে পাকিস্তান সোজা জানিয়ে দিয়েছে , কাশ্মীর কখনই ভারতের...
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নাউগাম পুলিশ স্টেশনে রাতে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৯ জনের প্রাণহানি হয়েছে। এতে পুলিশ এবং ফরেনসিক দলের সদস্যসহ আহত হয়েছেন ২৯ জন।
ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক সেনাসদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজ অস্ত্রের গুলিতে তিনি মারা যান। 
অপারেশন সিঁদুরে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্যসহ তার চার সহযোগী নিহত হয়েছেন। খবর এনডিটিভির।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর