জঙ্গি নেতা মাসুদের পরিবারের ১০ জনসহ নিহত ১৪

আপডেট : ০৭ মে ২০২৫, ০৬:৫৬ পিএম

অপারেশন সিঁদুরে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্যসহ তার চার সহযোগী নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

বুধবার (৭ মে) তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই।

১৯৯৪ সালে ভারতে গ্রেপ্তার হওয়া এবং এয়ার ইন্ডিয়া আইসি ৮১৪ অপহরণের পর মুক্তি পাওয়া আজহারের নামে একটি বিবৃতিতে বলা হয়েছে, বাহাওয়ালপুরের জামিয়া মসজিদ সুবহানআল্লাহ - জইশ-ই-মোহাম্মদের সদর দপ্তরে বিমান হামলায় নিহতদের মধ্যে ছিলেন তার বড় বোন, বোনের  স্বামী, এক ভাগ্নে এবং তার স্ত্রী, এক ভাগ্নে এবং বর্ধিত পরিবারের পাঁচ সন্তান।

মাসুদ বলেন, তার কোনো অনুশোচনা বা হতাশা নেই। বরং তিনি মনে করেন, যদিও আমিও এই ১৪ সদস্যের কাফেলায় যোগ দিতাম। তিনি বলেন, তাদের চলে যাওয়ার সময় এসে গিয়েছিল...। 

জইশ-ই-মুহাম্মদ একটি পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে একত্রীকরণের লক্ষ্যে কাজ করে তারা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক আন্তর্জাতিক সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত ৫৬ বছর বয়সী মাসুদ আজহার ২০০১ সালের সংসদ হামলা, ২০০৮ সালের মুম্বাই হামলা, ২০১৬ সালের পাঠানকোট হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলাসহ ভারতে একাধিক সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তিনি পাকিস্তানে থাকলেও ইসলামাবাদ বারবার তার সম্পর্কে তথ্য থাকার কথা অস্বীকার করেছে।

পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত গত রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে ২৪টি নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ভারতীয় সরকারি সূত্র জানিয়েছে যে, এই হামলায় ৭০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছেন।

ভারতীয় কর্মকর্তারা বেসামরিক হতাহতের জন্য দুঃখ প্রকাশ করেছেন। সূত্র জানিয়েছে, সমস্ত লক্ষ্যবস্তু সাবধানতার সঙ্গে পরীক্ষা করা হয়েছে এবং সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রমাণিত হয়েছে।

তবে পাকিস্তান জানিয়েছে, দেশটির ছয়টি ভিন্ন এলাকায় হামলাগুলোর লক্ষ্য ছিল বেসামরিক এলাকা ও উপাসনালয় এবং এতে বহু সাধারণ নাগরিক হতাহত হয়েছেন।

মঙ্গলবারের অভিযানে জইশ-ই-মুহাম্মদ ছাড়াও হিজবুল মুজাহিদিনের স্থাপনাও টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে পাকিস্তানের দাবি, হামলা স্থলের কোনোটিই জঙ্গি আস্তানা ছিল না।

একাত্তর/এসি
সুইজারল্যান্ডের একটি স্বনামধন্য সামরিক ইতিহাস ও কৌশল বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের নতুন গবেষণায় বলা হয়েছে, গত বছরের মে মাসে ভারতের পরিচালিত ‘অপারেশন সিন্দুর’ দক্ষিণ এশিয়ায় বিমান শক্তির ভারসাম্যে এক...
জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘ দিনের আবারও আন্তর্জাতিক মঞ্চে উত্তাপ ছড়াল। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া এক কড়া বক্তব্যে পাকিস্তান সোজা জানিয়ে দিয়েছে , কাশ্মীর কখনই ভারতের...
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নাউগাম পুলিশ স্টেশনে রাতে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৯ জনের প্রাণহানি হয়েছে। এতে পুলিশ এবং ফরেনসিক দলের সদস্যসহ আহত হয়েছেন ২৯ জন।
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) একটি গোপন ইউনিট 'এস ওয়ান’ ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের পেহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা পর্যন্ত ভারতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর