ইউক্রেনের সঙ্গে আলোচনায় থাকছেন না পুতিন

আপডেট : ১৫ মে ২০২৫, ০১:০৭ পিএম

ইউক্রেনের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের পরিবর্তে আলোচনায় প্রতিনিধিত্ব করবেন তার উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। আলোচনায় যোগ দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যদিও আগে বৈঠকে যোগ দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

এএফপির খবর বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইস্তাম্বুলের আলোচনায় রাশিয়ার কে কে আসবেন তার ওপর নির্ভর করবে কিয়েভের পরবর্তী পদক্ষেপ।

প্রায় তিন বছর ধরে যুদ্ধ বন্ধে সম্প্রতি ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট এই প্রস্তাবে রাজি হলে আলোচনার স্থান হিসেবে বেছে নেয়া হয় তুরস্কের ইস্তাম্বুল। বৃহস্পতিবার কাঙ্ক্ষিত বৈঠকটি হওয়ার কথা। তবে প্রস্তাব দিয়ে নিজেই আলোচনায় থাকছেন না রুশ প্রেসিডেন্ট।

স্থানীয় সময় বুধবার ইস্তাম্বুলের আলোচনার জন্য প্রতিনিধি দলের তালিকা প্রকাশ করে ক্রেমলিন। সে তালিকায় নেই পুতিনের নাম। রুশ প্রেসিডেন্টের পরিবর্তে আলোচনায় প্রতিনিধিত্ব করবেন তারই প্রতিনিধি ভ্লাদিমির মেদিনস্কি।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট আলোচনায় বসার জন্য শর্ত হিসেবে পুতিনের উপস্থিতির আহবান জানান। ক্রেমলিনের এমন সিদ্ধান্তে জেলেনস্কির আলোচনায় অংশগ্রহণ নিয়ে তৈরি হয় সন্দেহ। যদিও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে আঙ্কারায় যাবেন জেলেনস্কি, কিন্তু বৈঠকে অংশ নেবেন কি-না তা এখনো নিশ্চিত নয়।

একাত্তর/আরএ
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর