কয়েক দশকে ভারতে যত যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনা

আপডেট : ১২ জুন ২০২৫, ০৬:৩৯ পিএম

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ থেকে ২৪২ জন আরোহী নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বৃহস্পতিবার (১২ জুন) বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান সংস্থা ও পুলিশ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এই দুর্ঘটনায় বহু মানুষ নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হবার পর এখন পর্যন্ত ১০০ মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক বছরগুলিতে ভারতে আরো কিছু বিমান দুর্ঘটনার বিবরণ এখানে দেয়া হলো:

আগস্ট ২০২০: ভারী বৃষ্টিপাতের সময় দক্ষিণাঞ্চলীয় শহর কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বোয়িং ৭৩৭ বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে উপত্যকায় পড়ে মাটিতে আছড়ে পড়ে ২১ জন নিহত হন।

মে ২০১০: দুবাই থেকে আসা একটি এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ বিমান দক্ষিণাঞ্চলীয় শহর ম্যাঙ্গালুরুতে বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি খাদে পড়ে যায়, এতে ১৫৮ জন আরোহী নিহত হন।

জুলাই ২০০০: কলকাতা এবং রাজধানী নয়াদিল্লির মধ্যে রাষ্ট্রায়ত্ত অ্যালায়েন্স এয়ারের একটি বিমান পূর্বাঞ্চলীয় শহর পাটনার একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হলে ৫০ জনেরও বেশি লোক নিহত হন।

এপ্রিল ১৯৯৩: পশ্চিমাঞ্চলীয় শহর ঔরঙ্গাবাদে উড্ডয়নের সময় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয় এবং এতে ৫৫ জন আরোহী নিহত হন।

আগস্ট ১৯৯১: কলকাতা থেকে আসা ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমান উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফলের কাছে অবতরণের সময় বিধ্বস্ত হয়, এতে ৬৯ জন যাত্রীর সবাই নিহত হয়।

অক্টোবর ১৯৮৮: মুম্বাই থেকে আহমেদাবাদগামী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়, এতে ১৩০ জনেরও বেশি যাত্রী নিহত হন।

জানুয়ারি ১৯৭৮: ভারতের আর্থিক কেন্দ্র মুম্বাইয়ের উপকূলে বিমানের ক্যাপ্টেন বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিমানটি আরব সাগরে পড়ে যায় এবং বিমানটিতে থাকা ২১৩ জন যাত্রীর সকলেই নিহত হন।

এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর