ইরানের ভেতরে মীর জাফর কারা?

আপডেট : ১৬ জুন ২০২৫, ০১:৫৯ পিএম

ইরানে হামলা ইসরাইলের একটি মাস্টারপ্ল্যান। তথ্য দিয়েছেন ইসরাইলি কর্মকর্তারাই। পুরো কৃতিত্ব দিয়েছেন গোয়েন্দা সংস্থা মোসাদকে। বিশ্বের দুর্ধর্ষতম গোয়েন্দা সংস্থার কয়েক বছরের নিখুঁত পরিকল্পনা আর প্রস্তুতির ফলাফল ইরানের সর্বোচ্চ স্তরে সফল হত্যাকাণ্ড। কেমন ছিলো ইসরাইলের সেই মাস্টারপ্ল্যান?

ইসরাইলের যুদ্ধবিমানগুলো যখন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার দিকে উড়ে যাচ্ছিলো, তখনই খোলস ছেড়ে বেরিয়ে আসে ইরানের ভেতরে লুকিয়ে থাকা মোসাদের ছদ্মবেশী সশস্ত্র গোয়েন্দা দল, একঝাঁক সশস্ত্র ড্রোন এবং সাধারণ যানবাহনের মধ্যে লুকিয়ে রাখা বিস্ফোরক। 

সব মিলিয়ে হামলা হয় ঘুমন্ত গুরুত্বপূর্ণ সব ব্যক্তি ও স্থাপনার ওপর। কোনো রকম নিরাপত্তা নেয়ার সুযোগও পাননি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। কিছু বুঝার আগেই নিজ দেশের মধ্যেই লুকিয়ে থাকা ইসরাইলি গুপ্তচরদের হাতে বেঘোরে প্রাণ হারাতে হয় ইরানের সেনাপ্রধান থেকে শুরু শীর্ষ ছয় কর্মকর্তা ও বিজ্ঞানীকে। 

কয়েক দশক ধরেই ইরানে হামলার হুমকি দিয়ে আসছে ইসরাইল। অবশেষে গত ১৩ই জুন গভীর রাতে হামলা হয়। ঘুমন্ত ইরানি সামরিক কমান্ডার, পরমাণুবিজ্ঞানী এবং অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের প্রধানরা ছিলেন লক্ষ্যবস্তু। নাম দেয়া হলো অপারেশন রাইজিং লায়ন।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইফি ডেফরিন বলেন, তেহরান পর্যন্ত পৌঁছানোটা উচ্চ পর্যায়ের কৌশলগত ও কার্যত সাফল্য ও গুরুত্বপূর্ণ।

আমাদের গোয়েন্দা সংস্থা ও বিমান বাহিনী সম্মিলিতভাবে কয়েক বছর ধরে পরিকল্পনা করে অবশেষে সফল হয়েছে। ইসরাইলের মানুষকে রক্ষায় যা যা দরকার, সব আমরা করবো। তেহরান আর সুরক্ষিত নেই। ওদের রাজধানী আর সন্ত্রাসী সংস্থাগুলো ইসরাইলের হামলায় কাবু। 

ইরানে হামলার পরিকল্পনা বাস্তবায়নের ভার পড়েছিলো ইসরাইলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের ওপর। তারা কয়েক বছর ধরে ইরানি নেতাদের অবস্থান ও তথ্যসংবলিত ফাইল তৈরি করেছে। এর মধ্যে তাদের বাসা, বাংকার, গোপন আশ্রয়স্থলের তথ্যও ছিলো।

সম্প্রতি খোলা জায়গায় নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্র স্থাপন করে ইসরাইল। বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি কাছাকাছি এসব অস্ত্র বসানো হয়।

এর উদ্দেশ্য ছিলো, হামলার কয়েক ঘণ্টা আগে এই প্রতিরক্ষাব্যবস্থা নিষ্ক্রিয় করে ফেলা। এছাড়াও আগে থেকেই ইরানের ভেতরে বিস্ফোরক ড্রোনের একটি ঘাঁটি গড়ে তোলে মোসাদ। হামলার আগে এসব ড্রোন সক্রিয় করা হয়।

ইসরাইলি যুদ্ধবিমানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সব প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করতে সাধারণ যানবাহনের ভেতরে বিস্ফোরক ও উন্নত প্রযুক্তি লুকিয়ে রেখেছিলো মোসাদ। এসব গোয়েন্দা ও অস্ত্রশস্ত্র সপ্তাহ কিংবা মাসের পর মাস ইরানের ভেতরেই নিষ্ক্রিয় অবস্থায় ছিলো।

আগে থেকেই হামলার পরিকল্পনা করা হয়েছে স্বীকার করলেও অস্ত্রগুলো মোসাদ কীভাবে ইরানে পাচার করেছিলো, সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি ইসরাইলি কর্মকর্তারা।

এআরএস
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর