ইরানে মোসাদের দুই এজেন্ট গ্রেপ্তার 

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৬:৪৫ পিএম

ইরানের আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ শহর থেকে ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত দুই অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা- ইরনা এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। গ্রেপ্তার দুই মোসাদ এজেন্টের নাম প্রকাশ করেনি পুলিশ। 

ইরনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলবোর্জ প্রাদেশিক পুলিশের গোয়েন্দা ইউনিট এই গ্রেপ্তার করেছে। সন্দেহভাজন দুই ব্যক্তি মোসাদের একটি সন্ত্রাসী দলের সদস্য, যারা একটি ‘সেফ হাউস’ থেকে কাজ করতো, যেখানে তারা বোমা, বিস্ফোরক পদার্থ, বুবি ট্র্যাপ এবং ইলেকট্রনিক সরঞ্জাম তৈরি করছিলো।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য এবং স্বীকারোক্তি আদায়ের পর সেসব প্রকাশ করা হবে। ইরানের সীমান্তের মধ্যে বিদেশি গোয়েন্দা হুমকি মোকাবেলায় চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। ধারণা করা হয়, ইরানের মধ্যে মোসাদের অনুচর সক্রিয় রয়েছে। 

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর