স্পেন গাড়ি দুর্ঘটনায় লিভারপুলের জোতা নিহত

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৪:৫৫ পিএম

স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের ফরোয়ার্ড দিওগো জোতা। স্থানীয় পুলিশ জানিয়েছে, অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় টায়ার ফেটে যাওয়ার কারণে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনায় তার ভাই আন্দ্রে সিলভাও মারা গেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, দুর্ঘটনাটি ঘটে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা জামোরার পালাসিওস দে সানাব্রিয়ার মহাসড়কে।

জামোরার প্রাদেশিক কাউন্সিল জানিয়েছে, মহাসড়কটিতে দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। গাড়িতে আগুন ধরে গেলে তা আশপাশের বনভূমিতেও ছড়িয়ে পড়ে। নিহতদের বয়স ছিল যথাক্রমে ২৮ ও ২৬ বছর।

জামোরার পুলিশ জানিয়েছে, এক গাড়ি দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিওগো জোতা মারা গেছেন। এই দুর্ঘটনায় তার ভাই আন্দ্রেও মারা গেছেন। অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় টায়ার ফেটে যাবার কারণে তার লুম্বারগিনি গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়লে আগুন ধরে যায় এবং দু’জনেরই মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

দুই সপ্তাহেরও কম সময় আগে ডিওগো জোতা এবং তার দীর্ঘদিনের সঙ্গী রুট কার্ডোসো গাঁটছড়া বাঁধেন। তিন সন্তানের জনক এই দম্পতিকে ২২ জুন তাদের বিশেষ বিবাহের দিনে অনেক আনন্দে দেখা গেছে। সেই অনুষ্ঠানের অনেকগুলো ছবি ভক্তদের জন্য নিজের সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন জোতা।

জোটার জন্ম পর্তুগালের পোর্তোতে। তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন পাসোস দে ফেরেইরার যুব একাডেমিতে। সেখান থেকে ২০১৬ সালে যোগ দেন স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে। এরপর ২০১৭ সালে প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে পাড়ি জমান।

তবে ক্যারিয়ারের সেরা সময়টা কেটেছে লিভারপুলে। ২০২০ সালে ৪০ মিলিয়ন পাউন্ডে ক্লাবটিতে যোগ দেন জোটা। ইয়ুর্গেন ক্লপের অধীনে এফএ কাপ ও লিগ কাপ জেতার পর, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ মৌসুমে নতুন কোচ আর্নে স্লটের অধীনে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেন তিনি।

দুর্ঘটনার পর বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পর্তুগালের সংসদ ও দেশটির ফুটবল ফেডারেশন ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সহকর্মীরা জানাচ্ছেন গভীর শোক ও শ্রদ্ধা। বিশেষ শোকবার্তা দিয়েছে জোতার ব্রিটিশ দল লিভারপুলও।

এআরএস
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
কাতারের মরুভূমিতে ইতিমধ্যেই ফুটবলের এভারেস্ট জয় করেছে আর্জেন্টিনা। কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে প্রতি পদে পদে বুঝিয়ে দিয়েছে, একবার ট্রফি ছোঁয়া মানেই তাদের ক্ষুধার অবসান ঘটে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর