ইউক্রেনকে অস্ত্র দিয়েই পুতিনকে হুমকি দিলেন ট্রাম্প

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ পিএম

আগামী ৫০ দিনের মধ্যে শান্তি চুক্তিতে রাজি না হলে, রাশিয়ার ওপর উচ্চহারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইউক্রেনে আরও আধুনিক অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন তিনি। ন্যাটোর মাধ্যমে কিয়েভে নতুন অস্ত্র সরবরাহের পরিকল্পনাও তুলে ধরেন ট্রাম্প। হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের পর এসব কথা বলেন ট্রাম্প। 

দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। শুরুতে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন। কিন্তু গত কয়েক সপ্তাহে রুশ বাহিনীর হামলা আরও বাড়ায় ট্রাম্পের ক্ষোভও প্রকাশ পেতে শুরু করেছে।

ট্রাম্প বলেন, যদি ৫০ দিনের মধ্যে রাশিয়া কোনও সমাধান না আসে তাহলে খুব শিগগিরই অত্যন্ত কঠোর শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক হবে প্রায় ১০০ শতাংশ এবং এগুলো হবে সেকেন্ডারি ট্যারিফ। রাশিয়ার বাকি বাণিজ্য অংশীদারদের ওপর জারি করা হবে যাতে তাদের বিশ্ব অর্থনীতিতে টিকে থাকা আরও কঠিন হয়ে পড়ে।

ট্রাম্প আরো বলেন, পুতিন সবাইকে ধোঁকা দিয়েছেন, কিন্তু আমাকে পারেননি। আমি তাকে একজন খুনি বলতে চাই না তবে তিনি একজন কঠোর লোক। বছরের পর বছর ধরে এটি প্রমাণিত হয়েছে যে তিনি বিল ক্লিনটন, জর্জ বুশ, ওবামা, বাইডেনসহ চার মার্কিন প্রেসিডেন্টকে ধোঁকা দিয়েছেন। তবে আমাকে পারেননি। ইউক্রেন যুদ্ধ নিয়ে আমি রাশিয়ার ওপর একেবারেই খুশি নই। তবে সব কিছু এখনই শেষ হয়ে যায়নি। 

বৈঠকে ট্রাম্প ও রুটে একটি চুক্তিও ঘোষণা করেছেন। এতে বলা হয়েছে, ন্যাটো সামরিক জোট যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিপুল পরিমাণ অত্যাধুনিক সব অস্ত্র ক্রয় করবে এবং তা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে দ্রুত বিতরণ করা হবে। ন্যাটো প্রধান ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এর মানে হলো ইউক্রেন বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম পাবে।

ন্যাটো মহাসচিব বলেন, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং ব্রিটেনও ইউক্রেনকে সহায়তা দিয়ে যাচ্ছে। যদি আমি আজ ভ্লাদিমির পুতিন হতাম, আমি ইউক্রেন নিয়ে আলোচনাকে আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করতাম। 

এদিকে ইউক্রেন কে সমর্থন দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একদিন আগেই তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র আবার সামরিক সহায়তা শুরু করেছে।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর