ঝাড়খণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে ১৮ পুণ্যার্থীর নিহতের দাবি

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০২:০৩ পিএম

ভারতের ঝাড়খণ্ডের দেওঘরে পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বহু হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।  মঙ্গলবার সকালে এই দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন কানওয়ার যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ২০ জন। যদিও বিহারের সাংসদ নিশাকান্ত দুবের দাবি, এই ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জনের প্রাণহানি হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর পুণ্যার্থীদের নিয়ে একটি বাস দেওঘরের বৈদ্যনাথধামের দিকে যাচ্ছিল। দেওঘর-বাসুকিনাথ সড়কের উপর গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাটি শিব পূজা উপলক্ষে অনুষ্ঠিত কনওয়ার যাত্রার সময় ঘটে। 

৩২ আসনবিশিষ্ট বাসে কেবল পুণ্যার্থীরাই ছিলেন। আহতদের দেবগর সদর হাসপাতালে পাঠানো হয়েছে । এখন পর্যন্ত মৃতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুমড়ে মুচড়ে যায় বাসটি। স্থানীয়রা জানিয়েছে, মোহনপুর থানাকে এই ঘটনার কথা জানালে দ্রুত সেখানে উপস্থিত হয় পুলিশ। আহতদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। বাকি আহতদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। 

ঝাড়খণ্ড পুলিশের আইজি শৈলেন্দ্রকুমার সিনহা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ৩২ আসন বিশিষ্ট ওই বাস ভর্তি ছিল পুণ্যার্থীতে। দেওঘরের মোহনপুর থানা এলাকার জামুনিয়া জঙ্গলের কাছে দুর্ঘটনাটি ঘটে। কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরবিএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভেনেজুয়েলার ইতিহাসে গত এক শতাব্দীর অন্যতম শক্তিশালী জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির জনজীবন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ৭.২ ও ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যুর...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর