বালোচিস্তান লিবারেশন আর্মিকে জঙ্গি তকমা দিলো ওয়াশিংটন

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১০:০৭ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানের স্বাধীনতাকামী রাজনৈতিক গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি বিএলএ এবং গোষ্ঠীটির সামরিক শাখা মাজিদ ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও স্বাক্ষরিত সেই বিবৃতিতে বলা হয়েছে, ২০১৯ সালেই বিএলএকে এসডিজিটি তালিকাভুক্ত করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই তালিকায় থাকা অবস্থাতেই ২০২৪ সালে করাচি বিমানবন্দরের কাছে এবং বেলুচিস্তানের গাওদার বন্দর কর্তৃপক্ষের কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলা চালায় বিএলএ।

তারপর ২০২৫ সালের মার্চে ট্রেন জাফর এক্সপ্রেস দখল করে ৩১ জন বেসামরিককে হত্যা ৩০০ যাত্রীকে জিম্মি করার ঘটনার সঙ্গে বিএলএ এবং মাজিদ ব্রিগেড সরাসরি সংশ্লিষ্ট।

২০০০ সালে গঠিত বিএলএ পাকিস্তানের জন্য একটি বড় হুমকি। দেশটিতে অনেক আগে নিষিদ্ধ ঘোষিত এই গোষ্ঠীটিকে ভারতের কেন্দ্রীয় সরকার মদত দিচ্ছে বলে বেশ কয়েকবার অভিযোগ করেছে ইসলামাবাদ। তবে নয়দিল্লি বরাবর এই অভিযোগ অস্বীকার করেছে।

এআরএস
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর