ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণের দিনে ক্যাম্পাসে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে সেনাবাহিনী। 

মঙ্গলবার (২৬ আগস্ট) ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল সাতটি প্রবেশ পথে আর্মি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। ভোট শেষ হওয়ার পর ভোটের রেজাল্ট হওয়া পর্যন্ত আর্মি কেন্দ্রগুলো ঘিরে রাখবে, যাতে বাইরের কেউ না আসতে পারে।

ভোটের দিন মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ভোটের সাতদিন আগ থেকে হলগুলোয় কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না।

আজ ডাকসু ও হল সংসদ নির্বাচন প্রচারণার আচরণবিধি নিয়ে ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের সাথে বৈঠক করেন ডাকসু নির্বাচন কমিশনের সদস্যরা। এসময় তারা বলেন, ৯ তারিখ সীল গালা থাকবে ক্যাম্পাসের সব এন্ট্রি, শুধু মাত্র পর্যবেক্ষক কার্ডবাহী এবং বৈধ ভোটাররাই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন। প্রচারণায় ৭১ এবং ২৪'কে হেয় করা হলে নেয়া হবে আচরণবিধি ভঙ্গের পদক্ষেপ। 

ফলাফল ঘোষণা নিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, কেন্দ্রে যারা দায়িত্বে থাকবেন তারাই প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন। পরবর্তীতে সব কেন্দ্রের ফলাফল হাতে আসলে তার ঘোষণা দেবে নির্বাচন কমিশন। 

বৈঠক শেষে ছাত্রদল জানায়, বর্তমান প্রেক্ষাপটে ৪০ হাজার ভোট মাত্র আটটি কেন্দ্রে কাস্টিং সম্ভব নয়, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোগান্তিতে পড়তে হবে, তাই কেন্দ্র বাড়ানো অত্যন্ত জরুরি। 

এদিকে ব্যানার পোস্টার নিয়ে নির্বাচন কমিশনের কোনো স্পষ্ট অবস্থান নেই বলে অভিযোগ করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীসংসদের আবু বাকের মজুমদার। আর ডাকসু ফর চেঞ্জের বিন ইয়ামিন মোল্লা দাবি করেন, নির্বাচনের অন্তত ৪-৫ দিন আগে গুরুত্বপূর্ণ পরীক্ষা রিসিডিউল করতে হবে।

আরবিএস
অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে...
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং উচ্চশিক্ষা তদারকি সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বড় ধরনের রদবদল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮৮ হাজার ব্যালট পেপার বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেতের একটি মার্কেটে ছাপানোর কথা স্বীকার করেছেন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। তিনি...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ পরবর্তী সময় প্রার্থীদের বিভিন্ন আবেদন ও অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান জানিয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর