সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ছয়

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম

সুদানের উত্তরাঞ্চলে একটি স্বর্ণেও খনি ধসে অন্তত ছয় জন নিহত এবং প্রায় ২০ জন আটকা পড়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দেশটির সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

এএফপির খবরে বলা হয়, রিভার নিল প্রদেশের পশ্চিমাঞ্চলীয় উম অড এলাকার সোনার খনিতে শুক্রবার ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তা হাসান ইব্রাহিম কারার জানান, খনিতে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে খনি ধসের কারণ তিনি উল্লেখ করেননি।

সুদানে ২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাত শুরুর পর থেকে উভয় পক্ষই তাদের লড়াইয়ের ব্যয় বহন করছে স্বর্ণ শিল্পের মাধ্যমে।

দেশটির সরকারি ও এনজিও সূত্রগুলো বলছে, সুদানের স্বর্ণ বাণিজ্যের প্রায় পুরোটাই সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পরিচালিত হয়। আরএসএফ-কে আমিরাত অস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে। তবে, সেই অভিযোগ আমিরাত বরাবরই অস্বীকার করে আসছে।

একাত্তর/আরএ
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
রুয়ান্ডা-সমর্থিত এম-২৩ বিদ্রোহীরা জানিয়েছে , তারা নিজেদেরকে পূর্ব কঙ্গোর উভিরা শহর থেকে প্রত্যাহার করে নেবে। গত সপ্তাহে শহরটি দখলের পর যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের এই পদক্ষেপের সমালোচনা করে জানায়, এর...
নরকে রূপ নিয়েছে সুদানের এল-ফাশার শহর। আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) দখলে নেয়ার পর শহরটিতে নিহত হয়েছেন শত শত নিরস্ত্র মানুষ।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে স্বর্ণের খনি ধসে অন্তত ২৮৯ জন শ্রমিক আটকা পড়েছেন।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর