নেপালে নির্বাচন আয়োজনে সবার সহায়তা চাইলেন প্রেসিডেন্ট পৌডেল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পিএম

নেপালে ৫ মার্চ একটি সুষ্ঠু ও সফল নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সব রাজনৈতিক দল ও জনগণের সহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল। এদিকে, রোববার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। প্রথম দিন অফিস করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। অন্যদিকে, তিন দিনের আন্দোলনে দেশটির পর্যটন খাতে ক্ষতি হয়েছে প্রায় আড়াই হাজার কোটি নেপালি রুপি। 

আগামী নির্বাচন নেপালের গণতন্ত্রকে শক্তিশালী করার একটি সুযোগ। এমন মন্তব্য নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের। আর এজন্য সব রাজনৈতিক দল এবং নাগরিকদের সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। তবে সংসদ পুনর্বহালে আট দলের দাবির বিষয়ে কোন মন্তব্য করেননি তিনি। 

এক বিবৃতিতে প্রেসিডেন্ট পৌডেল বলেন, দেশের সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও, সংবিধান, সংসদীয় ব্যবস্থা এবং ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র সংরক্ষণ করা হয়েছে। সংকটের শান্তিপূর্ণ সমাধান আরও উন্নত গণতন্ত্রের পথ প্রশস্ত করেছে। কষ্টার্জিত এই সুযোগ বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করার জন্য সব পক্ষকে আহ্বানও জানিয়েছেন প্রেসিডেন্ট পৌডেল।

এদিকে, দায়িত্ব নিয়েই জেন-জি আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে গেছেন নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

হাসপাতাল প্রধান জানান, ৩৬জন এখন হাসপাতালে আছেন। তাদের মধ্যে ৬জন আছেন আইসিইউতে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। কারো কারো অপারেশন দরকার। তবে শারীরিক অবস্থার কারণে তাতে দেরি করতে হচ্ছে বলেও জানান তিনি। 

অন্যদিকে, জেন-জি আন্দোলনের সময় তুলসীপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া ২৫৩ বন্দির মধ্যে ৭১জনকে আটক করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন কারাপ্রধান গর বাহাদুর সেজুয়াল। কেউ কেউ আত্মসমর্পণ করেছেন, বাকিদের অভিযান চালিয়ে আটক করা হয়েছে বলেও জানান তিনি। আন্দোলনের সময় সব পুরুষ বন্দিরা পালিয়ে যান। কারাগারে শুধু নারী বন্দিরা ছিলেন বলেও জানান তিনি। 

তিন দিনের আন্দোলনে প্রায় পর্যটন নির্ভর নেপালের পর্যটন খাতে ক্ষতি হয়েছে প্রায় ২৫ বিলিয়ন ডলার। এই তথ্য দিয়েছে দেশটির হোটেল এসোসিয়েশন। তাদের তথ্যমতে, রাস্তাঘাট ও যান চলাচল বন্ধ ও নিরাপত্তাহীনতার কারণে অনেকে বুকিং বাতিল করেছেন। এছাড়াও, ২৪টিরো বেশি হোটেলে লুটপাট চালানো হয়েছে বলেও জানান তারা। এই লুটপাটের ক্ষতিই আট বিলিয়ন বলে জানান তারা। ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের প্রধান পর্যটন স্থান, পোখারা, ভৈরহাওয়া, বিরাটনগর এবং ধনগাধি। তবে এরইমধ্যে এই ক্ষতি পুষিয়ে নেয়ার পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পর্যটন বোর্ড প্রধান। 

এআরএস
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
গত বছরের সেপ্টেম্বরের ‘জেন জি’ বিক্ষোভ দমনের অভিযোগে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। একই মামলায় নেপালি কংগ্রেস নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ...
নেপালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে এক অভাবনীয় ওলটপালট ঘটে গেছে। মাত্র চার বছর আগে গঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি), যার নেতৃত্বে রয়েছেন র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বালেন্দ্র শাহ,...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনাল ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মাঠের উত্তেজনাকে এক ধাক্কায় আকাশচুম্বী করে তুললেন হলিউডের ‘মিশন ইম্পসিবল’ খ্যাত...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর