ইসরাইলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ এএম

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ‘দ্বৈত নীতি’ বন্ধ করে ইসরাইলকে ‘অপরাধের’ জন্য শাস্তি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ডাকা জরুরি শীর্ষ সম্মেলনের প্রাক্কালে রোববার অনুষ্ঠিত প্রস্তুতিমূলক বৈঠকের বক্তৃতায় এ আহ্বান জানান আল থানি।  

এক মার্কিন মিত্রের ভূখণ্ডে অন্য মার্কিন মিত্রের দ্বারা পরিচালিত এই মারাত্মক হামলা সমালোচনার ঝড় তুলেছে। যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র নিন্দাও রয়েছে। তবুও তিনি ইসরাইলের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ইসরাইলে পাঠিয়েছেন।

দোহা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার আরব ও ইসলামী নেতাদের জরুরি বৈঠকটি উপসাগরীয় দেশগুলোর মধ্যে ঐক্যের এক স্পষ্ট প্রদর্শন হিসেবে কাজ করবে। 

এ বৈঠক ইসরাইলের ওপর আরও চাপ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রটি ইতোমধ্যেই গাজায় যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট ভয়াবহ মানবিক সংকটের অবসান ঘটাতে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য দ্বৈত নীতি অবলম্বন বন্ধ করে, ইসরাইলকে তার সব অপরাধের জন্য শাস্তি দেওয়ার সময় এসেছে আর ইসরাইলকেও বুঝতে হবে, আমাদের ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তারা যে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেটি কখনোই সফল হবে না। ইসরাইলের এই অমানবিক দমন-পীড়নের লক্ষ্য হলো— ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উৎখাত করা।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হওয়া, দেশটিকে সাধারণ ফিলিস্তিনি জনগণের ওপর এই অমানবিক দমন অভিযান অব্যাহত রাখতে উৎসাহিত করছে।  

আজ সোমবারের এই বৈঠকে উপস্থিত থাকবেন— ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। 

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সম্মেলনের প্রাক্কালে গতকাল রোববার দোহায় পৌঁছেছেন। 

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই সমাবেশে যোগ দেবেন কি-না, তা এখনও  স্পষ্ট নয়। যদিও তিনি প্রতিবেশী দেশটির সঙ্গে সংহতির প্রদর্শনের জন্য এই সপ্তাহের শুরুতে কাতার সফর করেছেন।

আরবিএস
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
আমেরিকা এবং ইরানের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ কি তবে অবসানের পথে, নাকি এক নতুন এবং আরও ভয়াবহ ধ্বংসযজ্ঞের মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর