দেশে সংবিধান এখনো কার্যকর, তা অস্বীকার করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
তিনি প্রশ্ন রেখে বলেন, লাখো শহীদের রক্ত ও মা-বোনের সম্ভ্রমের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশ। এ দেশে দাবি কেনো প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে আদায় করতে হবে?
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিএমএ মিলানায়তনে ফার্মাসিস্ট রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় জাতীয় সম্মেলনে এসব কথা বলেন জাহিদ হোসেন।
এসময় তিনি আরো বলেন, ৫ আগস্টের আগে কেউ পিআর নিয়ে আলোচনা করেনি। তবে বিএনপি দুঃশাসনের পরিবর্তন চেয়ে লড়াই-সংগ্রাম করেছে।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ঐকমত্যের আলোচনা চলমান রয়েছে। তারপরেও অনেকে আন্দোলন শুরু করেছে, তারা কি জাতীয় নির্বাচন প্রলম্বিত করার জন্য এসব করছেন?
সবশেষ তিনি বলেন, কিছু ঝটিকা মিছিল এআই দিয়ে পরিবর্তন করে জনমনে ভয় তৈরি করা হচ্ছে।
ইউপিইউ কাউন্সিলে পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন