তিন দিন দেশের স্বীকৃতির পর যা বললো ইসরাইল ও ফিলিস্তিনিরা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে তিন বড় দেশ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়াতে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসরাইল। অন্যদিকে, ফিলিস্তিনিরা সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া দেখাচ্ছে। 

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি ‘জিহাদি’ হামাসের জন্য একটি পুরস্কার ছাড়া আর কিছুই নয়। মুসলিম ভ্রাতৃত্বের দ্বারা উৎসাহিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। 

মাইক্রো ব্লগিং সাইড এক্সে দেয়া এক পোস্টে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রনালয় আরও জানিয়েছে, হামাস নেতারা নিজেরাই প্রকাশ্যে স্বীকার করেছেন, সাত অক্টোবরের ফলশ্রুতিতেই আন্তর্জাতিক স্বীকৃতি মিলছে। 

এদিকে, ফিলিস্তিনিদের প্রশাসনিক রাজধানী হিসাবে খ্যাত রামাল্লায় যুক্তরাজ্যের স্বীকৃতি ঘোষণার বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া ও আশাবাদ জানিয়েছেন বাসিন্দারা। 

শহরের কেন্দ্রস্থলে একটি ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে ৩০ বছর বয়সী মোহাম্মদ হাসিব বলেন, এটি দুর্দান্ত আমরা আশা করি সব ইউরোপীয় দেশ যুক্তরাজ্যকে অনুসরণ করবে এবং স্বীকৃতি দেবে। 

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সমর্থন বাড়লে আমরা এই যুদ্ধ বন্ধ করতে পারবো। গাজার যুদ্ধের কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, আমাদের সাথে যা ঘটছে তার চেয়েও বেশি হচ্ছে সেখানে। 

আরেকজন ফিলিস্তিনি নারী বলেন, এখন খুব বেশি দেরি হয়নি এবং এটি অর্থহীনও নয়। কিন্তু কেউ কেউ উদ্বিগ্ন যে, এসব স্বীকৃতি ইসরাইলকে আরও কঠোর পদক্ষেপ নিতে প্ররোচিত করবে। 

এরিমধ্যে ইসরাইল সরকার পশ্চিম তীর জুড়ে নতুন বসতি স্থাপনের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে এবং কিছু মন্ত্রী ভূখণ্ডের কিছু অংশ অধিগ্রহণের হুমকি দিচ্ছে।

একাত্তর/এসি
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর