টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে নিহতের সংখ্যা বেড়ে ১৭

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার প্রভাবে একটি হ্রদের পানি উপচে পড়ায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। এরপরই বুধবার সকালে রাগাসা আঘাত হানে হংকংয়ে। শক্তিশালী ঝড়ের কারণে আহত হয়েছে কমপক্ষে ৬২ জন। দেশটিতে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে, আগাম সতর্কতা হিসেবে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশ থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

এ বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসার আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে তাইওয়ানের একটি উপকূলীয় অঞ্চল। মঙ্গলবার পাঁচ মাত্রার হারিকেনটি আঘাত হানে দেশটিতে। 

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জেলা হুয়ালিয়েনের উপকূলেই আছড়ে পড়েছে রাগাসা। ক্ষয়ক্ষতিও হয়েছে এ জেলাতেই বেশি। প্রবল বর্ষণের জেরে হুলিয়েনের একটি হ্রদের সীমানা ভেঙে পুরো শহর পানিতে ভেসে গেছে। এতে বহু মানুষ হতাহতের খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। তাদের উদ্ধারের মাঠে কাজ করছে সেনাবাহিনী।

তাইওয়ানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর বুধবার সুপার টাইফুন রাগাসা হারিকেনের শক্তি নিয়ে ও প্রবল বৃষ্টিসহ হংকংয়ে আঘাত হানে। হংকং কর্তৃপক্ষ এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে কারণে সোমবার থেকেই হংকংয়ে ১০ নম্বর সতর্কতা জারি করা হয়েছিল। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং শহরের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রাগাসার কারণে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশ থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাগাসার প্রভাবে এ প্রদেশে কয়েক ঘণ্টার মধ্যেই এক মাসের সমপরিমাণ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে ভূমিধসের ঝুঁকি বেড়ে গেছে।

এর আগে সোমবার ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগায়ানের বাতানিজ দ্বীপের উপকূলে আছড়ে পড়েছিল রাগাসা। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাগাসার আঘাতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।  সুপার টাইফুন রাগাসাকে ক্যাটাগরি ৫ হারিকেনের সঙ্গে তুলনা করেছেন ফিলিপাইন ও চীনের আবহাওয়াবিদরা।

এআরএস
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর