পূজার আগে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, বিদ্যুৎস্পৃষ্ট নিহত ১২

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম

টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায়। জলাবদ্ধতার জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে রাজ্যটিতে। এসব দুর্ঘটনার জন্য বেসরকারি বিদ্যুৎ বিতরণ সংস্থাকে দায়ি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

গেলো সোমবার থেকে ভারী বৃষ্টিতে কলকাতার বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়াহাট ও ইকবালপুরে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। 

রাজ্যের দক্ষিণবঙ্গে এরইমধ্যে লাল সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। 

এদিকে দুর্গাপূজার কয়েক দিন আগে এমন ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন মানুষ। শারদীয় উৎসবের সময় এমন নজিরবিহীন বৃষ্টি আগে দেখেনি কলকাতাবাসী।  

দুর্গাপূজা উৎসব শুরুর ঠিক আগে এ ধরনের প্রবল বর্ষণে কলকাতা জুড়ে দেখা দিয়েছে উদ্বেগ। টানা বৃষ্টিতে মাসব্যাপী শ্রমে তৈরি মণ্ডপগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জলাবদ্ধতায় শহরের যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। উপকণ্ঠের রেল ও মেট্রো সেবাতেও দেখা দিয়েছে সমস্যা। শহরের নিম্নাঞ্চলে বহু বসতবাড়িতে ঘরে পানি ঢুকে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। বেশ কয়েকটি স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলেই এই বৃষ্টি হচ্ছে। সামনের দিনগুলোতে আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।  

আরবিএস
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর