ফারহানের ফিফটির পরেও দেড়শর আগেই থামলো পাকিস্তান

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ পিএম

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয়েছিলো পাকিস্তানের। ওপেনিং জুটিতে মাত্র ৯.৪ ওভারে ৮৪ রান করে দলটি। এসময় নিজের ফিফটি তুলে নেন ওপেনার শাহিবজাদা ফারহান। কিন্তু শেষ পর্যন্ত ১৪৬ রানে অলআউট হয়ে যায় ম্যান ইন গ্রীনরা।  

পাকিস্তানের হয়ে রান করেছেন দুই ওপেনারই। ফারহান ফিরে যাওয়ার আগে ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে পাঁচটি চার ও তিনটি ছক্কা আসে। অন্য ওপেনার ফখর জামান চতুর্থ ব্যাটার হিসেবে ৩৫ বলে দুটি করে চার ও ছক্কায় ৪৬ রান করে আউট হন। 

তিনে নামা সাঈম আইয়ূব ১৪ রান করে আউট হন। মোহাম্মদ হারিস শূন্য করেন। হুসেইন তালাত ১ রান করে ফিরলে ১৩১ রানে ৫ উইকেট হয়ে যায় পাকিস্তান। ১৪১ রানে যেতেই পাকিস্তানের আরও ৪ উইকেট পড়ে। অধিনায়ক সালমান আঘার (৮) পর শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফ শূন্য করে আউট হন। 

হুট করে পাকিস্তানের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন ভারতের বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব। তিনি একে একে সাঈম আইয়ূব, সালমান আঘা, শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফকে তুলে নেন। ৪ ওভারে ৩০ রান খরচা করেন। অন্য লেগ স্পিনার বরুণ চক্রবর্তী ৩০ রানে নেন ২ উইকেট। বাঁ-হাতি অফ স্পিনার অক্ষর প্যাটেলের থলিতে যায় ২ উইকেট।

আরবিএস
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করলেন পাকিস্তানের অধিনায়ক ও অলরাউন্ডার ফাতিমা সানা। জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করে নারী ক্রিকেটের ইতিহাসে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর