মিশিগানে গির্জায় গুলি-অগ্নিসংযোগ, হামলাকারীসহ নিহত পাঁচ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ এএম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় হামলাকারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। 

মিশিগানের শহরতলি গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের ল্যাটার-ডে সেন্টসের জেসাস ক্রাইস্ট চার্চে রোববার (২৮ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন।  

গির্জা কর্তৃপক্ষ জানায়, প্রার্থনা চলাকালীন গির্জার সামনের দিকে একটি গাড়ি চালিয়ে দেন একজন বন্দুকধারী। এসময় ওই ব্যক্তি গুলি চালান ও আগুন ধরিয়ে দেন। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগা ভবনে আরও হতাহত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এরইমধ্যে আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর সঙ্গে সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের গুলি বিনিময় হয়। গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। 

প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে থমাস জ্যাকব সানফোর্ড নামে শনাক্ত করেছে তদন্তকারীরা। ৪০ বছর বয়সী ওই বন্দুকধারী পার্শ্ববর্তী বার্টন শহরের বাসিন্দা। 

মার্কিন সেনাবাহিনীর মেরিন শাখার সদস্য হিসেবে ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ইরাকে ছিলেন সানফোর্ড।

কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই-এর পরিচালক ক্যাশ প্যাটেল চার্চে হামলার ঘটনাটিকে ‘কাপুরুষোচিত এবং অপরাধমূলক কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছেন। 

এদিকে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল ওয়েবসাইটে একটি পোস্টে ঘটনাটিকে ভয়াবহ বলে অভিহিত করেছেন । 

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর