১৪০০ পারমাণবিক কর্মীকে অবৈতনিক ছুটিতে পাঠালো যুক্তরাষ্ট্র

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পিএম

সরকারি শাটডাউন দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মীদের বড় অংশকে অবৈতনিক ছুটিতে পাঠানো শুরু হয়েছে। কারণ, শাটডাউন শেষ করতে আরো একবার কংগ্রেসের ভোট পেতে ব্যর্থ হয়েছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের এক মুখপাত্র জানান, জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসনের (এনএনএসএ) প্রায় ১৪০০ কর্মীকে সোমবার থেকে অবৈতনিক ছুটিতে পাঠানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে, গুরুত্বপূর্ণ জননিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় ৪০০ জন কর্মী। ডেমোক্র্যাটদের বিরোধিতায় শুরু হওয়া শাটডাউন ইতোমধ্যেই চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে।

বৈশ্বিক নিরাপত্তা সম্পর্কিত অলাভজনক সংস্থা ‘বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস’ -এর তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রের কাছে মোট ৫ হাজার ১৭৭টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যে প্রায় এক হাজার ৭৭০টি মোতায়েন করা আছে।

জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসন ৬০ হাজার ঠিকাদার প্রতিষ্ঠানের তদারকি করে। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র ডিজাইন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

সিএনএন জানিয়েছে, ছুটির প্রভাব প্রথমেই পড়বে টেক্সাসের পানটেক্স এবং টেনেসির ওয়াই-১২-এর মতো স্থানে, যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়।

যুক্তরাষ্ট্রের বর্তমান এই শাটডাউন ২০ দিন ধরে চলছে। যা এখন পর্যন্ত দেশটিতে চলা দীর্ঘতম পূর্ণাঙ্গ সরকারি শাটডাউন। তবে, এর আগের আংশিক শাটডাউন মিলিয়ে এটি তৃতীয় দীর্ঘতম।

সরকারি কার্যক্রম পুনরায় চালু করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের ওপর চাপ বাড়াচ্ছেন। পাশাপাশি তিনি জনসেবা কমানো ও ব্যাপক ছাটাইয়ের মতো গুরুতর হুমকি দিয়েছেন।

‘আমরা আশা করছি, ডেমোক্র্যাটরা আরও শান্ত হবে এবং খুব শিগগিরই তাদের ভোট পাব। শুনেছি, তারা এবার সেই পথে এগুচ্ছে,’ হোয়াইট হাউসে বলেছেন ট্রাম্প।

হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হাসেট সিএনবিসিকে জানিয়েছেন, তিনি আশা করছেন শাটডাউন ‘এই সপ্তাহের মধ্যে’ শেষ হবে।

যদি এটি দীর্ঘায়িত হয়, তবে, ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। যাতে তারা আলোচনায় আসতে বাধ্য হয়।

ডেমোক্র্যাটরা মূলত স্বাস্থ্যসেবা সহায়তা নবায়ন করার শর্তে শাটডাউন বন্ধের পক্ষে। এতে ২৪ মিলিয়ন আমেরিকানের মেয়াদোত্তীর্ণ স্বাস্থ্যসেবা সহায়তা পুনরায় নিশ্চিত হবে।

সিনেটের রিপাবলিকানরা সহায়তার মেয়াদ বাড়ানোর ওপর ভোটের প্রস্তাব দিয়েছে। তবে অনেক ডেমোক্র্যাট বলেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প এবং হাউস স্পিকার মাইক জনসনের অনুমোদন না থাকে, তাহলে কোনও চুক্তিই কার্যকর হবে না।

সোমবার হাউসে শাটডাউন বন্ধে গৃহীত প্রস্তাবের ওপর সেনেট ভোট একাদশবারের মত ব্যর্থ হয়েছে।

হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন, শাটডাউন শেষ না হওয়া পর্যন্ত হাউস কার্যক্রম বন্ধ থাকবে।

এনএনএসএ কর্মীদের ছুটির বিষয়ে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, সরকারি অচলাবস্থার প্রতিটি দিন আমেরিকান জনগণের জন্য বিপদ ডেকে আনবে।

এদিকে, ডেমোক্র্যাট নীতিনির্ধারকরা আশাবাদী, এখনই পদক্ষেপ নেওয়া না হলে ২০২৬ সালে স্বাস্থ্যবীমার খরচ বৃদ্ধি এবং সুবিধা কমে যাওয়ার দায় রিপাবলিকানদের ওপর পড়বে।

জর্জিয়া, ভার্জিনিয়া এবং মেরিল্যান্ডের মত অঙ্গরাজ্যের নাগরিকদের স্বাস্থ্যবীমার প্রিমিয়াম মাসে দুই হাজার ডলারেরও বেশি বেড়ে যাবে।

হাউসের মাইনরিটি লিডার হাকীম জেফ্রিজ সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের বাড়তি খরচ কেউই বহন করতে পারবে না।’

ফেডারেল কর্মচারীরা, সাধারণত প্রতি দুই সপ্তাহে বেতন পান। কিন্তু আগামী বৃহস্পতিবার প্রথমবারের মতো সেই বেতনও তারা পাবেন না বলে আশঙ্কা করা হচ্ছে।

একাত্তর/আরএ
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর