থাইল্যান্ডের রাজমাতা রানি সিরিকিত মারা গেছেন

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পিএম

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।

থাই রাজপরিবারের দপ্তরের ভাষ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তার ‘শান্তিপূর্ণ’ মৃত্যু হয়।

২০১৯ সাল থেকে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সিরিকিত শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন, যার মধ্যে চলতি মাসে রক্তে সংক্রমণ দেখা দেয়।

রানি সিরিকিত ২০১৯ সাল থেকে শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এর মধ্যে চলতি মাসে তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়ে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ছয় দশকের বেশি সময় থাই রানি ছিলেন সিরিকিত। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজা ভূমিবল আদুলইয়াদেজের স্ত্রী। ২০১৬ সালে রাজা ভূমিবল মারা যান।

এরপর সিংহাসনে বসেন তাদের ছেলে মহা ভাজিরালংকর্ন।

বিবৃতিতে বলা হয়, প্রয়াত মায়ের জন্য রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরোকে নির্দেশ দিয়েছেন রাজা ভাজিরালংকর্ন।

রানি সিরিকিতের দেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুসিত থ্রোন হলে রাষ্ট্রীয় মর্যাদায় সংরক্ষিত থাকবে। থাই রাজপরিবারের সদস্যরাও এক বছর শোক পালনে থাকবেন।

রানি সিরিকিতের মৃত্যুতে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল তার মালয়েশিয়া সফর বাতিল করেছেন। আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে তার কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল।

বিবিসি লিখেছে, সিরিকিতকে তার দেশে গুরুত্বপূর্ণ মাতৃসুলভ ব্যক্তি হিসেবে দেখা হতো এবং ১৯৭৬ সাল থেকে তার জন্মদিন ১২ আগস্ট সেখানে মা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

২০০৮ সালে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারানো সরকারবিরোধী এক আন্দোলনকারীর অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি অংশ নিয়েছিলেন।

এআরএস
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
অব্যাহত প্রবল বর্ষণ ও আকস্মিক ভয়াবহ বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং এর পার্শ্ববর্তী তিনটি অঞ্চলে দুই দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। রোববার এক জরুরি বৈঠকে...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর